Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Bengal Mirror
BARABANI-SALANPUR-CHITTARANJAN

চুরি করতে গিয়ে ধরা পড়ে গ্রেফতার অভিযুক্ত যুবকের মৃত্যু হল হাসপাতালে

বেঙ্গল মিরর, কাজল মিত্র :– সরকারিভাবে যতই নেশা মুক্তি দিবস পালিত হোক কিংবা মাদক বিরোধী দিবস পালন হোক নেশার কারনে প্রাণ হারাচ্ছে বহু যুবক ।এখনতো আবার কিছু কিছু যুবতীরাও নেশা গ্রস্থ হয়ে পড়ছে । বেশিরভাগ শিক্ষিত যুবকরাও এসকল নেশার আসক্ত হয়ে পড়েছে ।ফলে প্রাণও হারাচ্ছে অনেকে ।এমনই এক ঘটনার শিকার হল কল্যানগ্রাম ডাঙ্গালপাড়ার বাসিন্দা বছর ৪১ – এর পঙ্কজ সরেন ।
জানাগেছে মদ্যপান এবং চুরির নেশার কারণে আসক্ত থাকায় পঙ্কজের সাথে এলাকায় সেরকম কারসাথে সম্পর্ক ভাল ছিলনা।মদের নেশা করার জন্য এর বাড়ী ওর চুরির পথ বেছে নিয়েছিল পঙ্কজ আর তাই এবার চুরি করতে গিয়ে স্থানীয় দের হাতে ধরা পড়ে পুলিশ এর কাছে পরে হাসপাতালে নিয়ে গেলে প্রাণ হারায় পঙ্কজ ।

rear view of a silhouette man in window
Sample Photo by Donald Tong on Pexels.com


স্থানিয়রা জানাই তার বাবা প্রাক্তন চিত্তরঞ্জন রেল কর্মী । তার এক ভাই চিত্তরঞ্জনে আরপিএফে কর্মরত রয়েছে । যদিও খ্রিষ্টান ধর্মে ধর্মান্তরিত পঙ্কজ সরেন ওরফে বান্টি লেখাপড়া জানা উচ্চ মাধ্যমিক পাস যুবক । বেশ কিছুদিন সে দিল্লিতে কর্মরত ছিল । কিন্তু দিল্লি থেকে ফিরে এসে সে মদের নেশায় নিজেকে ডুবিয়ে ফেলে ।এই সেই নেশার খরচ যোগাতে গিয়ে ধীরে ধীরে ছোটখাটো চুরিতে জড়িয়ে পড়ে ।
আর সেই অভ্যাস থেকে বেরিয়ে আসতে না পেরে প্রায় প্রতিদিনই সুযোগ বুঝে এ বাড়ি ও বাড়ি থেকে বাড়ির সামনে থালা বাসন, কাপড় চোপড় যা পেতো চুরি করে মদের নেশায় ডুবে থাকত ।যার কারনে এলাকাবাসীরা অতিষ্ঠ হয়ে পড়েছিল।তেমনই সমস্যায় ছিলেন পরিবারের লোকজন।


স্থানীয়রা জানান ২ জুলাই কল্যাণগ্রামের একটি ফাঁকা বাড়িতে একেবারে সকালবেলায় তালা ভেঙে চুরি করতে গিয়ে এলাকাবাসীর হাতে সে ধরা পড়ে যায়।যদিও গ্রামবাসীরা তাকে পুলিশের হাতে তুলে দেন।৩ জুলাই রূপনারায়ণপুর পুলিশ তাকে আসানসোল আদালতে পেশ করলে তার জেল হেফাজত হয় ।তবে সে সম্পূর্ণ ভাবে নেশায় আকৃষ্ট হয়ে পড়ায় জেলের মধ্যে নেশার দ্রব্য না পেয়ে সে আরও পাগলের মত করতে থাকে।যার কারনে তাকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখান থেকে বর্ধমান মেডিকেল কলেজে তাকে স্থানান্তরিত করা হয় ।কিন্তু সেখানে ৬ জুলাই তার মৃত্যু হয়।মৃত্যুর খবর পেয়ে পরিবারের লোকজন বর্ধমান মেডিকেল কলেজে পৌঁছায় ।
পরিবারের তরফে জানা গেছে এর আগেও সে গুরুতর চোট পেয়ে বেশ কিছুদিন ভুগেছিল নিউমোনিয়ায় আক্রান্ত পঙ্কজের ফুসফুসে পুজও জমেছিল।

Social Share or Summarize with AI

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *