Wednesday, July 22, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Wednesday, July 22, 2026
Latest:
Bengal Mirror
ASANSOL

আসানসোল বাজারে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের হানা, নামী কোম্পানির নকল জিনিস বিক্রির অভিযোগে ধৃত এক

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ একটি নামী কোম্পানির নকল অন্তর্বাস বিক্রির অভিযোগ পেয়ে সোমবার আসানসোলের বস্তিন বাজারে অভিযান চালালো আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ বা ইবির অফিসাররা। ইবির ইন্সপেক্টর দীপঙ্কর সাউয়ের নেতৃত্ব হওয়া এই অভিযানে ঐ কোম্পানির বিজনেস হেড শিবপ্রসাদ দত্ত ছাড়াও ছিলেন আসানসোল দক্ষিণ থানার পুলিশ।
এই অভিযানে বাজারের বিভিন্ন দোকান থেকে প্রচুর পরিমাণে নকল অন্তর্বাস বাজেয়াপ্ত করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে নাজিমুদ্দিন আনসারি নামে এক দোকানীকে। অনেক দোকানদার অভিযানের সময় সুযোগ বুঝে পালিয়ে যায়। এই ঘটনায় বাজার এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

बाजार में ईबी का छापा


ঐ কোম্পানির বিজনেস হেড এই প্রসঙ্গে বলেন, আমাদের কাছে বেশ কিছু দিন ধরে খবর আসছিলো যে, কোম্পানির কোন ব্যবসা হচ্ছে না। প্রতি মাসে লক্ষ লক্ষ টাকার ক্ষতি হচ্ছে। অথন আমাদের ডিস্ট্রিবিউটার এখানে রয়েছে। আমরা প্রথমে নিজেদের মতো করে আসানসোলের বস্তিন বাজারে খোঁজ খবর করি। তারপর বুঝতে পারি, এখানে কোম্পানির নামে নকল জিনিস বিক্রি করা হচ্ছে। তা গত দুবছর ধরে চলছে। তিনি আরো বলেন, এরপর আমরা আসানসোল দূর্গাপুর পুলিশের ডিসিপির (সদর) সঙ্গে দেখা করে সমস্ত বিষয়টি বলি। তার কথায় আমরা ইবির কাছে অভিযোগ দায়ের করি। এদিন যে সব জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে, তা পরীক্ষা করা হবে ল্যাবে। তারপর আইনী পদক্ষেপ নেওয়া হবে।
ইবির ইন্সপেক্টর বলেন, ঐ কোম্পানির লিখিত অভিযোগের ভিত্তিতে এদিনের অভিযান। একজনকে গ্রেফতার করা হয়েছে।

Social Share or Summarize with AI

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *