Bengal Mirror

Think Positive

Bengal Mirror
ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJAN

বারাবনি ব্লক কার্যালয়ের সামনে দুই মূর্তির উন্মোচন করলেন আসানসোল মেয়র

বেঙ্গল মিরর,কাজল মিত্র :-বারাবনি ব্লক পঞ্চায়েত সমিতি ও বারাবনি ব্লকের উদ্দোগে ব্লক চত্তরে বসেছে নেতাজী সুভাষ চন্দ্র বোস ও স্বামী বিবেকানন্দ মূর্তি।এই দুই বিপ্লবের নায়কের আবক্ষ মূর্তির উদ্বোধন করেন বারাবনির বিধায়ক তথা আসানসোল মেয়র বিধান উপাধ্যায়।বারাবনি ব্লক কার্যালয়ের সামনে আগে থাকতেও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম এর মূর্তি রয়েছে ।সেই মূর্তিতে মাল্যদান করেন বিধায়ক বিধান উপাধ্যায় সহ উপস্থিত বারাবনি ব্লক উন্নয়ন আধিকারিক সৌমিত্র প্রতিম প্রধান,যুগ্ম ব্লক আধিকারিক ,বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি মালা বাউড়ি , সহসভাপতি সুকুমার সাধু
সহ আরো অন্যান্য ব্যাক্তি বর্গ।


এদিন বিধান উপাধ্যায় জানান
আজকে ভারত বর্ষের গৌরব ভারত বর্ষের মনীষী যারা আমাদের এখনো পথ দেখান কিভাবে চলতে হবে ,যাদের জন্য আমরা এই জায়গায় দাঁড়িয়ে রয়েছি জীবনের বহু সংগ্রামী লড়াই করে এই সকল মনীষীরা আমাদের চলার পথ সুগম করে তুলেছে তাদের যাতে ভুলে না যায় সকলের মনে যেন তারা থাকে সেই জন্যই ব্লক চত্তরে পঞ্চায়েত সমিতির উদ্দোগে নেতাজী সুভাষ বোস ও স্বামী বিবেকানন্দ এর মূর্তি উন্মোচন করা হল ।

তিনি পঞ্চায়েত সমিতি ও ব্লককে ধন্যবাদ জানান এত সুন্দর মূর্তি প্রতিষ্ঠা করার জন্যে ।তিনি এও বলেন বারাবনির ব্লক আধিকারিক যে উদ্যম নিয়ে কাজ করেছে তা যথেষ্ট প্ৰসংসনিয় ।
তবে রাজ্যের সমস্ত ব্লকে এমন সৌজন্যের নজির থাকা উচিত।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *