প্রধান শিক্ষিকার স্থানান্তরনের দাবি করে বিক্ষোভ
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : মিড ডে মিলে অব্যবস্থা, স্কুল পড়ুয়াদের ওপর মানসিক নির্যাতনের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ দেখালো বল্লভপুর গ্রাম প্রাথমিক বিদ্যালয় পাঠরত ছাত্র-ছাত্রীদের অভিভাবকেরা। শুক্রবার এই স্কুলেরই বেশ কিছু অভিভাবকের লিখিত অভিযোগের প্রেক্ষিতে পরিদর্শনে আসেন রানীগঞ্জ চক্রের স্কুল ইন্সপেক্টর সুশোভন কোনার। তিনি এদিন স্কুলের সামগ্রিক বিষয় খতিয়ে দেখে কোন কোন বিষয়ে ভুল ত্রুটি রয়েছে তা খতিয়ে দেখার সাথেই স্কুলের ত্রুটিগুলিকে সরেজমিনে খতিয়ে দেখেন।














এই বিষয়কে কেন্দ্র করে পড়ুয়াদের অভিভাবকেরা ওই স্কুলের প্রধান শিক্ষিকার স্থানান্তরনের দাবি করে বিক্ষোভ দেখিয়ে স্কুল ইন্সপেক্টর কে তার বিভিন্ন কাজের গাফিলতির বিষয় ও তার বিরুদ্ধে নানান অভিযোগ জানাতে থাকেন। এই বিষয়কে ঘিরে ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতি সৃষ্টি হয়। যদিও ঘটনার স্থলে বল্লভপুর ফাঁড়ির পুলিশ পৌঁছে সমগ্র পরিস্থিতি সামাল দেয়। স্কুল ইন্সপেক্টর এ বিষয়ে কোন প্রতিক্রিয়া দেননি তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলেই নিজের দায় সেরেছেন।

