ASANSOLRANIGANJ-JAMURIA

রানীগঞ্জ এর ৪ জুয়ার আড্ডায় হানা, গ্রেফতার ২১ জুয়াড়ি

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : কালী পুজোর দিন থেকে তার পর দিনই পর্যন্ত রানীগঞ্জ থানার পুলিশ রানীগঞ্জ শহরের চার পৃথক জুয়ার আড্ডায় হানা দিয়ে গ্রেফতার করলো ২১ জুয়াড়ি কে। মঙ্গলবার রাতে রাজপাড়ার চুন ভাটি এলাকার ও হালদার বাঁধ এলাকা থেকে দশ ব্যক্তিকে জুয়া খেলার অপরাধে গ্রেফতার করে।

তাদের কাছে দশ হাজার ছয়শ টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ। এর আগে সোমবার রাত্রে রানীগঞ্জের পাঞ্জাবি মোড় ফাঁড়ি এলাকা ও রানীগঞ্জ থানা এলাকার , রানিসায়ের অঞ্চল ও রাজার বাঁধ এলাকা থেকে জুয়ার ঠেকে অতর্কিতে অভিযান চালিয়ে ১১ জন জুয়াড়ি ও ২৩ হাজার ৫৭০ টাকা বাজেয়াপ্ত করে। পরে মঙ্গলবার রাতে ফের চলে জুয়ার ঠেকে রেড। বুধবার সেই অভিযানে গ্রেপ্তার হওয়া সকল আসামীদের আসানসোল জেলা আদালতে তোলা হয়।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *