রানীগঞ্জে স্বামী স্ত্রীর ঝুলন্ত দেহ
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : সোমবার রাত্রে রানীগঞ্জের বল্লভপুর ফাঁড়ি র অন্তর্গত সাহেবগঞ্জ কুষ্ঠ কলোনী এলাকায় একই বাড়ির দুই স্থানে মিলল স্বামী স্ত্রীর ঝুলন্ত দেহ। বাড়ি সদস্য ও স্থানীয় পাড়া প্রতিবেশীরাই ওই ঝুলন্ত দেহ গুলির লক্ষ্য করে রানীগঞ্জ থানার বল্লভপুর ফাঁড়ির পুলিশকে খবর দিলে পুলিশ পৌঁছে উদ্ধার করে দেহ। স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরেই দিনমজুর স্বামী বছর ৪৫ এর অশোক ঘোষের সঙ্গে পারিবারিক অশান্তি লেগেই ছিল তার স্ত্রী বছর ৩৫ এর আন্না ঘোষের, রবিবার তাদের উত্তেজনা চরণে ওঠে এরপর সোমবার ব্যাপক অশান্তি হয় সকাল থেকেই।













সোমবার সন্ধ্যা নাগাদ অশোক ঘোষ ও তার স্ত্রী আন্নার ঝুলন্ত দেহ লক্ষ্য করে সকলে। পরিবারের সদস্যদের অনুমান আন্না ঘোষের ঝুলন্ত দেহ লক্ষ্য করে অশোক ঘোষ আত্মঘাতী হয়েছে। একই পরিবারের দুই সদস্য এরূপভাবে আকস্মিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়া এলাকায়। পুলিশ এদিন দেহ দুটি উদ্ধার করে মঙ্গলবার দেহ দুটিকে আসানসোল জেলা হাসপাতালে ময়নাতনদের জন্য পাঠায়। জানা গেছে তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মেয়ের ইতিমধ্যে বিয়েও হয়ে গেছে ছেলে ট্রাকের ড্রাইভার বলেই জানা যায়।
- आसनसोल में जाम की स्थायी समस्या के समाधान की पहल कालिपहाड़ी से दामोदर तक फ्लाईओवर निर्माण का प्रस्ताव, मंत्री डॉ. अजय पोद्दार को पत्र भेजा अग्निमित्रा पाल ने
- আসানসোলে যানজট স্থায়ী সমাধান কালিপাহাড়ি থেকে দামোদর ফ্লাইওভারের প্রস্তাব, মন্ত্রী ডাঃ অজয় পোদ্দারকে চিঠি অগ্নিমিত্রা পালের
- मृत्यु से पहले का विस्फोटक वीडियो वायरल!’डराकर मुझसे झूठ बुलवाया गया था’ सुंदरा सूत्रधार मामले में पांडवेश्वर में फिर मचा हड़कंप, राजनीतिक विवाद तेज
- মৃত্যুর আগে বিস্ফোরক ভিডিও ভাইরাল ! ‘ভয় দেখিয়ে মিথ্যা বলানো হয়েছিল’ সুন্দরা সূত্রধর কাণ্ডে নতুন করে পাণ্ডবেশ্বরে শোরগোল, রাজনৈতিক বিতর্ক
- মাসিক ভাতা বৃদ্ধি সহ একাধিক দাবিতে আসানসোলে প্রতিবন্ধীদের বিক্ষোভ, জেলাশাসকের কাছে স্মারকলিপি


