বারাবনিতে তৃনমুল কংগ্রেসের প্রতিবাদ মিছিল
রাজ্যের মন্ত্রী ও বিধায়কের নামে বিরোধী দলনেতার কুরুচিকর মন্তব্যের প্রতিবাদ
বেঙ্গল মিরর, আসানসোল, মনোজ শর্মা ও রাজা বন্দ্যোপাধ্যায়ঃ রাজ্যের বন ও ক্রেতা সুরক্ষা দপ্তরের প্রতি মন্ত্রী বীরবাহা হাঁসদা ও বিধায়ক দেবনাথ হাঁসদা এবং আদিবাসী সমাজকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে আসানসোলের বারাবনিতে মিছিল করলো তৃণমূল কংগ্রেস।














বৃহস্পতিবার বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই প্রতিবাদ মিছিল করা হয়। বারাবনি রেল গেট থেকে শুরু হওয়া এদিনের মিছিলে আসানসোল পুরনিগমের মেয়র তথা বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়, বারাবনি ব্লক তৃণমূলের সভাপতি অসিত সিং, জেলা পরিষদের সদস্য পুজা মাড্ডি সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন। এই মিছিল গিয়ে শেষ হয় দোমহানি বাজার মোড়ে এসে। এই মিছিলের মাধ্যমে রাজ্যের বিরোধী দলনেতার এই মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন তৃণমূলের নেতৃত্বরা।
- দুর্গাপুরে অভিনব প্রচারে তৃণমূল , ” সাপলুডো” খেলা দিয়ে বিজেপিকে কটাক্ষ, তুলে ধরা হচ্ছে রাজ্যের সরকারি প্রকল্প
- অগ্নিমিত্রা পালের ৫ বছরে বিজেপি বিধায়ক হিসেবে রেকর্ড কাজ করার দাবি , তুলে ধরলেন খতিয়ান
- Agnimitra Pal ने पेश किया पाँच वर्षों का रिपोर्ट कार्ड
- পাণ্ডবেশ্বরে খেলা হবে ! নরেন্দ্রনাথ চক্রবর্তী জিতবেন ৪০ হাজারে, হুঙ্কার কেষ্ট মণ্ডলের
- দুর্গাপুরের সভায় আক্রমণাত্মক শুভেন্দু অধিকারী, হার নিশ্চিত জেনে, অবৈধ উপায় নিচ্ছে তৃণমূল কংগ্রেস

