স্বর্গীয় মানিক উপাধ্যায় এর স্মৃতিতে রক্তদান শিবিরের আয়োজন
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- বারাবনি বিধানসভার লড়াকু রাজনৈতিক নেতা স্বর্গীয় মানিক উপাধ্যায় মহাশয় এর ১২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সালানপুর ব্লকের সামডি পঞ্চায়েতের বিশ্রাম বুড়ি কাটা কমিটির পক্ষ থেকে প্রথম বর্ষের রক্তদান শিবিরের আয়োজন করা হয় । এদিন স্বর্গীয় মানিক উপাধ্যায় এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে অনুষ্ঠানের সূচনা করেন
অনুষ্ঠান এর প্রধান অতিথি মানিক উপাধ্যায় এর দুই সুযোগ্য পুত্র বারাবনি বিধায়ক তথা আসানসোল এর মেয়র বিধান উপাধ্যায় ও বারাবনি বিধানসভার যুবনেতা
মুকুল উপাধ্যায় মহাশয়।














এদিন এই শিবিরটি মা মুক্তাই চণ্ডী আনন্দ মেলা সমিতির
সহযোগিতায় এই রক্তদান কর্মসূচি। এই শিবিরে প্রায় অর্ধ শতাধিক ব্যক্তি রক্তদান করেন।তার মধ্যে মহিলাদের রক্তদান লক্ষনীয়।
এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও উপস্থিত ছিলেন জিলাপরিষদ এর কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান, সামডি পঞ্চায়েতের প্রধান জনার্দন মন্ডল,কৈলাশপতি মন্ডল,অবিভক্ত বর্ধমান জেলার স্বেচ্ছায় রক্তদান জেলা সমন্বয় সমিতির সহ সভাপতি স্বপন মন্ডল, তপন মাহাতা,রবিশঙ্কর কুন্ডু, কাজল মিশ্র সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
- দুর্গাপুরে চাঞ্চল্য বুথে গিয়ে হতবাক বৃদ্ধা ভোট হয়ে গেছে, জেনে ফিরতে হল খালি হাতে
- Paschim Bardhaman Record Poll : 86.97% शाम 5 बजे तक, क्या होगा 90 पार ?
- দুর্গাপুরে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে বচসা ও সংঘর্ষ প্রতিবাদে ধর্ণায় পদ্ম প্রার্থী
- সাংসদ হয়ে আসানসোলে প্রথমবার ভোট দিলেন শত্রুঘ্ন সিনহা, তৃণমূল কংগ্রেসের জেতার ব্যাপারে আশাবাদী
- Shatrughan Sinha ने पहली बार बंगाल में डाला वोट, कहा इंशा अल्लाह जीत और बड़ी होगी, मलय घटक को बताया ‘मैजिक मैन’

