জাতীয় যুব দিবসে আসানসোলে কচিকাঁচাদের বসে আঁকো প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ স্বামী বিবেকানন্দর ১৬০ তম জন্মদিবসে বৃহস্পতিবার সারা বাংলার পাশাপাশি আসানসোল শিল্পাঞ্চলে জাতীয় যুব দিবস পালন করা হয়। এদিন সারাদিন ধরে আসানসোল পুরনিগমের ৫২ নং ওয়ার্ডের বার্ণপুর রোডের কোর্ট মোড় সংলগ্ন অগ্রণী দুর্গা মন্দিরে অনুষ্ঠানের আয়োজন করে তৃনমুল যুব কংগ্রেস। সকালে স্বামী বিবেকানন্দর ছবিতে ফুল দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। উপস্থিত ছিলেন ৫২ নং ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী বসু, যুব সভাপতি অরিত্র মুখোপাধ্যায়, তৃনমুল কংগ্রেসের ওয়ার্ড সভাপতি অঞ্জন বন্দোপাধ্যায় সহ অন্যান্যরা।














এরপর দূর্গা মন্দির প্রাঙ্গনে একটি বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। একবারে শিশু থেকে ৭ বছর ও ৭ বছর থেকে ১৪ বছর পর্যন্ত মোট দুটি বিভাগে প্রায় ১৫০ জন অংশ নেয়। সন্ধ্যায় পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এই নিয়ে ওয়ার্ড কাউন্সিলর ও যুব সভাপতি বলেন, এই প্রথমবার যুব দিবসকে সামনে রেখে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী দিনে এই ধরনের অনুষ্ঠান আরো করা হবে।
- অস্ত্রোপচার ছাড়াই ধারালো লোহার পেরেক বার করে নজির চিকিৎসকদের দুর্গাপুরের আইকিউ সিটি হাসপাতালে ৪ বছরের শিশুর প্রাণ রক্ষা
- তৃণমূল সরকারের ” আমার পাড়া আমার সমাধান ” কাজ করে বিপাকে আসানসোল পুরনিগমের ৪০০ ঠিকাদার, বকেয়া ২৭ কোটিরও বেশি, ডিএমের দ্বারস্থ
- खाने में मिलावट रोकने के लिए सड़क पर उतरा जिला प्रशासन दुर्गापुर में ‘फूड सेफ्टी अवेयरनेस वीक’ की शुरुआत जिलाधिकारी ने किया टैबलो का उद्घाटन
- খাবারে ভেজাল রুখতে পথে জেলা প্রশাসন দুর্গাপুরে ‘ফুড সেফটি অ্যাওয়ারনেস উইক’,র সূচনা ট্যাবলোর উদ্বোধন জেলাশাসকের
- “औद्योगिक संभावनाएं, निवेश का नया क्षितिज” विधायक की पहल पर 27 सितंबर को “पांडवेश्वर इंडस्ट्री एंड इन्वेस्टमेंट कॉन्क्लेव 2026”


