রানীগঞ্জে ছাত্রীদের বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন করল রানীগঞ্জ থানার সাইবার সেল
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : বর্তমান সময়ে ছাত্রীদের আত্মনির্ভর করে তোলার লক্ষ্যে ও তাদের বর্তমান সময়ে বাড়তে থাকা সাইবার ক্রাইম প্রসঙ্গে জানানোর উদ্দেশ্য নিয়ে এবার রানীগঞ্জের আঞ্জুমান গার্লস হাই স্কুল ও গান্ধী মেমোরিয়াল স্কুলে, ছাত্রীদের বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন করল রানীগঞ্জ থানার সাইবার সেলের পুলিশ। এদিন প্রথমেই মেয়েদের সেলফ ডিফেন্স শেখান আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের শক্তি নামক একটি প্রশিক্ষণ দল। এর মাধ্যমে কিভাবে মেয়েরা আত্মরক্ষা করবে তার প্রশিক্ষণ দেওয়ার সাথেই পুলিশি সহায়তার লক্ষ্যে একটি নাম্বার দেওয়া হয় ছাত্রীদের।













এর পাশাপাশি তাদের ইন্টারনেটের মাধ্যমে কিভাবে বর্তমান সময়ে সাইবার ক্রাইম হচ্ছে, সে প্রসঙ্গে জানান দেন রানীগঞ্জ থানার সাইবার ক্রাইম সেলের দায়িত্বে থাকা অফিসার আফজল রাজা। তিনি এদিন সাইবার ক্রাইম কি, ও এ থেকে রক্ষার উপায় বা কী তাও বলে দেন। এদিনের এই সকল প্রশিক্ষণ পেয়ে সম্ভবতই খুশি মেয়েরা, তারা বিভিন্ন প্রশ্ন উত্তরে অংশ নেয় এই শিবিরে। এই প্রশিক্ষণ শিবিরে বিশেষভাবে হাজির হয়ে মেয়েদের নানান বিষয়গুলির জানান দেন মহিলা থানার সাব-ইন্সপেক্টর পিয়ালী জানা ও শক্তি শেলের অফিসার পম্পা সাহা।
- আসানসোল জেলা হাসপাতালে রোগী কল্যান সমিতির বৈঠকে মন্ত্রী অগ্নিমিত্রা পাল পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ, দিলেন নির্দেশ
- বরাকরে যুবক খুনে রহস্য ঘনীভূত, ধৃত বন্ধুর ৮ দিনের পুলিশ হেফাজত
- हनी राय का दावा पार्किंग लॉट 34 अवैध नहीं
- Minister Dr Ajay Poddar बोले “समय का इंतजार कीजिए, सभी को तिहाड़ जाना होगा”
- তৃণমূলকে তোপ মন্ত্রী ডাঃ অজয় পোদ্দারের “সময়ের অপেক্ষা করুন, সবাইকে তিহাড় যেতে হবে”


