রূপনারায়নপুর গ্রাম পঞ্চায়েতে জয়ী তৃণমূল কংগ্রেস, শেষ দিনের মনোনয়ন প্রত্যাহার
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ ( Rupnarayanpur News ) পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বারাবনি বিধানসভার সালানপুর ব্লকে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনেই রূপনারায়নপুর গ্রাম পঞ্চায়েতে জয়লাভ করলো তৃণমূল কংগ্রেস।রূপনারায়নপুর পঞ্চায়েতে ২১টি সংসদ বা আসনের মধ্যে ১১টিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। সেই কারণে মঙ্গলবার সালানপুর বিডিও অফিসের সামনে আবীর খেলেন তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা।














এদিন তৃণমূল যুব কংগ্রেসের নেতা মুকুল উপাধ্যায় ও সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিংকে আবীর লাগিয়ে আনন্দে মাতেন তৃণমূল কংগ্রেসের কর্মী ও পঞ্চায়েত সদস্যরা। এই প্রসঙ্গে ভোলা সিং বলেন, বিরোধীরা যাকে তাকে প্রার্থী করেছে। তাই এক এক করে এসে সেইসব প্রার্থীরা মনোনয়ন পত্র প্রত্যাহার করছেন। আর বিরোধী দলের নেতারা উল্টো পাল্টা মন্তব্য করছেন ।তারাও জানে উন্নয়ন কারা করছে। আর মানুষ যখন তৃণমূল কংগ্রেসের সঙ্গে তবে জয় আমাদেরই হবে জেমারী বাসুদেবপুর পঞ্চায়েতের পরে মনোনয়ন পত্র প্রত্যাহার পর্বেই রূপনারায়ানপুর পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের দখলে গেলো।
যদিও বিরোধী দলের তরফে অভিযোগ করে বলা হয়েছে, সব জায়গার মতো এখানেও প্রার্থীদের মনোনয়ন পত্র তুলে নিতে শাসক দল হুমকি ও চাপ দিচ্ছে।
- আসানসোলের রেলপারে চাঞ্চল্য তৃনমুল কংগ্রেস ঘনিষ্ঠ ব্যবসায়ী দুই ভাইয়ের একাধিক ঠিকানায় পুলিশের হানা
- जन्म-मृत्यु प्रमाणपत्र में फर्जीवाड़ा? आसनसोल नगर निगम के कुल्टी बोरो कार्यालय और दुर्गापुर नगर निगम में पुलिस की छापेमारी, मंत्री अग्निमित्रा पाल ने दी कड़ी प्रतिक्रिया
- জন্ম-মৃত্যু শংসাপত্রে জালিয়াতি ? আসানসোল পুরনিগমের কুলটি বোরো অফিস ও দুর্গাপুর নগর নিগমে পুলিশের হানা সরব মন্ত্রী অগ্নিমিত্রা পাল
- कुल्टी में सनसनी तिरपाल लगाकर शटर तोड़ ज्वेलरी दुकान में लाखों की चोरी, सीसीटीवी हार्ड डिस्क भी ले गए बदमाश, जांच में जुटी पुलिस
- চাঞ্চল্য কুলটিতে ত্রিপল টাঙিয়ে শাটার ভেঙে গয়নার দোকানে লুট, উধাও সিসিটিভির হার্ডডিস্ক, তদন্তে পুলিশ


