ASANSOL

লায়ন্স ইন্টারন্যাশনাল শতাব্দী ডিস্ট্রিক্ট ৩২২- সি ৩’র ওয়ার্ল্ড ম্যাগাজিন ডে ও শিক্ষক দিবস উদযাপন

*বেঙ্গল মিরর, আসানসোল:* শনিবার বিকেলে আসানসোলের ঊষাগ্রামে ওয়ার্ল্ড ম্যাগাজিন ডে এবং শিক্ষক দিবস উপলক্ষে লায়ন্স ইন্টারন্যাশনাল শতাব্দী ডিস্ট্রিক্ট ৩২২- সি ৩ এর পক্ষ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঐ অনুষ্ঠানে সাংবাদিক সৌরদীপ্ত সেনগুপ্ত এবং দুই শিক্ষক শিভাঙ্গি ঘোষ ও তপন ঘোষকে সম্মানিত করা হয়। এদিন অনুষ্ঠানে লায়ন্স ইন্টারন্যাশনাল শতাব্দীর পক্ষ থেকে প্রেসিডেন্ট লায়ন দীপান্বিতা ঘোষ এবং পিডিজি লায়ন এস এন পাত্র বলেন, সারা বিশ্ব জুড়ে লায়ন্স ইন্টারন্যাশনাল বিভিন্ন সামাজিক কার্যক্রম করে থাকে।

এক্ষেত্রে লায়ন্স ইন্টারন্যাশনাল শতাব্দী শুরু থেকেই হেলথ ক্যাম্প আই, চেকআপ ক্যাম্পের মতো বিভিন্ন সামাজিক কাজ করে থাকে। ভবিষ্যতেও সংগঠন সমাজ ব্যবস্থাকে আরো সুদৃঢ় করবার লক্ষ্যে এগিয়ে চলবে।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেক্রেটারি লায়ন সুমিত রায়, ট্রেজারার লায়ন আকাশ অধিকারী, ঝুমা চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *