Wednesday, September 2, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Wednesday, September 2, 2026
Latest:
Bengal Mirror
ASANSOLRANIGANJ-JAMURIA

রানীগঞ্জে এটিএম কার্ড আটকে দিয়ে প্রতারণা, হাতিয়ে নিল ব্যবসায়ীর হাজার – হাজার টাকা

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : এবার এটিএম কার্ড আটকে দিয়ে হল প্রতারণা ব্যাংকের এটিএম থেকে কয়েক মুহূর্তে হাতিয়ে নিল ব্যবসায়ীর রাখা হাজার হাজার টাকা । বুধবার সকালেই রানীগঞ্জের সিয়ারশোল মোড় এলাকায় এস বি আই এর, এ টি এম এ ঘটলো এই চাঞ্চল্যকর ঘটনা। প্রতারণা শিকার হলেন রানীগঞ্জের সুকান্ত পল্লীর বাসিন্দা, এক ব্যবসায়ী। ঘটনা প্রসঙ্গে জানা যায় গৌতম কুমার নুনিয়া নামের এক ব্যক্তি, বুধবার সকালেই তার বন্ধুর এটিএম কার্ড থেকে সাড়ে ৯ হাজার টাকা তুলতে যান এসবিআই এটিএম কাউন্টারে। সেখানে তিনি টাকা তুলে বার করার পর এটিএম কার্ডটি আটকে যায়, এটিএম কাউন্টারে। বিষয়টি লক্ষ্য করে হতচকিত হয়ে পড়েন গৌতম বাবু।

সে সময়ই ওই এটিএম কাউন্টারে দুই ব্যক্তি অন্য একাউন্টারের মধ্যে ছিলেন। তারা তাকে সহায়তা করার নাম করে এগিয়ে এসে তার এটিএম কাউন্টারের ওপরে থাকা একটি ফোন নাম্বারে ফোন করতে বললে, তিনি ওই ব্যক্তিদের কথা মত, সেই নাম্বারে ফোন করলে, সেখানে ফোনের অপরপ্রান্ত থেকে তাকে, তার পিন নাম্বার টি পরপর তিনবার সেই কাউন্টারে টাইপ করতে বলেন। এ সময় ওই ব্যক্তি অজান্তেই তার পিন কোডটি অপর দুই ব্যক্তির কাছে জানিয়ে দেন। সে সময় তার এটিএম কার্ড তারপরও বার না হওয়ায়, তিনি আবারও সেই নাম্বারে ফোন করলে অপর প্রান্তের ওই ব্যক্তি, তাকে রানীগঞ্জের এসবিআই ব্রাঞ্চ এ চলে আসতে বলেন। এই কথা শুনে তিনি এ টি এম এ আটকে থাকা তার কার্ডটি সেখানেই ছেড়ে দিয়ে, রানীগঞ্জ ব্রাঞ্চের উদ্দেশ্যে চলে যান।

তবে সেখানে গিয়ে তিনি কারোর দেখা না পেয়ে, আবার সেই নাম্বারে ফোন করলে, কোন ফোন কল লাগেনা। আর ঠিক তখনই তিনি লক্ষ্য করেন তার ফোনে, পরপর বেশ কয়েকটি মেসেজ আসতে শুরু করেছে, তিনি এই বিষয়টি লক্ষ্য করে মেসেজ খুলতে দেখেন যে তার একাউন্ট থেকে মোট ৬ বারে ৪৫ হাজার টাকা তুলে নিয়েছে প্রতারক দল। তিনি বিষয়টি লক্ষ্য করে বুঝতে পারেন প্রতারণার ফাঁদে পড়েছেন তিনি। এরপরই তিনি তড়িঘড়ি সিয়ারসোল মোড়ের এসবিআই এটিএমে গেলে সেখানে তিনি তার এটিএম কার্ডটি অর্ধেক বের করা অবস্থায় লক্ষ্য করেন। পরে এই বিষয়টি তিনি তার বন্ধু-বান্ধবদের জানালে, তারা দ্রুত পুলিশ প্রশাসনের দ্বারস্থ হন। ঘটনার খবর পেয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি সেন্ট্রাল টু শ্রীমন্ত ব্যানার্জি, দ্রুত ওই ব্যক্তিকে সাইবার সেলে যোগাযোগ করতে নির্দেশ দেন। তিনি সেই মোতাবেক রানীগঞ্জ থানায় পৌঁছে, সমস্ত ঘটনা জানান দিয়ে, লিখিত অভিযোগ করেন। পুলিশ এই অভিযোগ পাওয়ার পরপরই সমস্ত ঘটনার তদন্ত শুরু করে। এই ঘটনায় যুক্ত থাকা ব্যক্তিদের খোঁজে এখন শহর জুড়ে চলছে জোড় তল্লাশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *