আসানসোলে জাতীয় সড়ক অবরোধ বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের, যাতায়াতের রাস্তার দাবিতে
বেঙ্গল মিরর, মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ যাতায়াতের রাস্তার দাবিতে রবিবার সকালে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বকবাঁধি এলাকার বাসিন্দারা ১৯ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। পরে আসানসোল দক্ষিণ থানার ইন্সপেক্টর ইনচার্জ কৌশিক কুন্ডু এসে তাদের দাবি পূরণ করার সময় চেয়ে আশ্বাস দেন। তারপরে এলাকার বাসিন্দারা তাদের বিক্ষোভ তুলে নেন। বকবাঁধি এলাকার বাসিন্দা রাহুল দেব বলেন, দীর্ঘ ৬ বছর ধরে এই দাবি রয়েছে এই এলাকার বাসিন্দাদের। কালিপাহাড়ি ব্রিজের যে কাজ শুরু হয়েছে, তারজন্য সাধুবাদ জানাচ্ছি।









২০১৬ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রায় ১৯ জনের মৃত্যু হয়েছে এই এলাকায়। আর কত যে পথ দূর্ঘটনা ঘটেছে, তা আসানসোল দক্ষিণ ও উত্তর থানার পুলিশ জানে। তিনি আরো বলেন, এই এলাকায় বকবাঁধি সহ বারোটি গ্রাম ও তিনটি আদিবাসী গ্রাম রয়েছে। এই ব্রিজ হয়ে গেলে বলতে গেলে সব গ্রামের রাস্তা বন্ধ হয়ে যাবে। তার জন্য এদিন আমরা রাস্তা অবরোধের জন্য এসেছিলাম।




পুলিশের আশ্বাসে আমরা অবরোধ তুলে নিয়েছি। জাতীয় সড়ক কর্তৃপক্ষকে জানানো হচ্ছে। হয় আমাদের জন্য ফুট ওভারব্রিজ তৈরি করে দেওয়া হোক, নয়তো কালিপাহাড়ি ব্রিজের টার্নিং খুলে দেওয়া হোক। রাহুল দেব সহ বিক্ষোভকারীরা এদিন হুঁশিয়ারি দিয়ে বলেন, এরপরেও দাবি পূরণ না হলে, বৃহত্তর আন্দোলন করা হবে।
- बागेश्वर बाबा की टिप्पणी के विरोध में दुर्गापुर थाने में एफआईआर और कांग्रेस का प्रदर्शन
- বাগেশ্বর বাবার মন্তব্যের প্রতিবাদ দুর্গাপুর থানায় এফআইআর ও বিক্ষোভ কংগ্রেসের
- কুলটিতে মোটরবাইককে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টালো মিনিবাস, আহত মহিলা ও শিশু
- Bageswar Baba Row : समर्थन में उतरा BJYM कांग्रेस नेता के फोटो जलाए
- मांगों को लेकर आसनसोल में बहुराष्ट्रीय ऑनलाइन फूड डिलीवरी कंपनी के कर्मचारियों ने काम बंद करने का किया ऐलान, सेवा बंद


