Sunday, July 12, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Sunday, July 12, 2026
Latest:
Bengal Mirror
ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJAN

ইসিএলের খনি এলাকায় ধস , রাস্তায় ফাটল , এলাকায় আতঙ্ক

বেঙ্গল মিরর, বারাবনি ও আসানসোল, মনোজ শর্মা ও রাজা বন্দ্যোপাধ্যায়ঃ* পশ্চিম বর্ধমান জেলার আসানসোল মহকুমার বারাবনি ব্লকের বারাবনি গ্রাম পঞ্চায়েতের ইসিএলের ভানোড়া কোলিয়ারির রানা কালী মন্দিরের কাছে ধস। এই ঘটনায় এলাকার প্রধান রাস্তার উপরেই ফাটল দেখা যায়। বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় এই ফাটল দেখতে পান এলাকার বাসিন্দারা। তা দেখার পরে স্বাভাবিক ভাবেই এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। এরপরে তড়িঘড়ি খবর দেওয়া হয় ব্লকের বিডিও এবং বারাবনি থানায়। পুলিশ আসে ঘটনাস্থলে। যে রাস্তার অংশে ফাটল ধরে, সেই জায়গাটিকে ব্যারিকেট করে দেওয়া হয়। পুলিশ প্রশাসনের তরফে স্থানীয় মানুষদেরকে বলা হয় যাতে এই রাস্তা দিয়ে কেউ যাতায়াত না করে। এরপর শুক্রবার সকাল থেকে ইসিএল কর্তৃপক্ষের তরফে বিভিন্ন আধিকারিকরা এলাকায় এসে সবকিছু পরিদর্শন করেন। খবর পেয়ে এদিন সকালে এলাকায় আসেন আসানসোলের প্রাক্তন সাংসদ সিটু নেতা বংশগোপাল চৌধুরী।


জানা গেছে, এই এলাকায় যে একটা বহু পুরনো কালী মন্দির সেই কালীমন্দিরে দেওয়াল ফাটল ধরেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় যে রাস্তায় ফাটল দেখা গেছে, তার থেকে ১০০ ফুট দূরেই তিনটি পাড়ায় জনবসতি রয়েছে। সেগুলো হলো সিংহবাহিনী,
রানা ভূইয়াপাড়া ও রানা বাউরি পাড়া। সবমিলিয়ে এই তিনটি পাড়ায় মোট ভোটারের সংখ্যা ১১৪০। এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা কার্তিক মাহালি ও মন্দিরের পুরোহিত গোবিন্দ বন্দোপাধ্যায় এদিন বলেন, আমরা খুবই আতঙ্কিত। যে রাস্তায় ফাটল ধরেছে, তা একবারে গ্রামের মানুষদের আসাযাওয়ার মেন রাস্তা। গোটা এলাকাটি ইসিএলের। আগে এই এলাকায় একটি খোলামুখ কয়লাখনি ছিলো। এখন তা বন্ধ। হতে পারে ঐ কয়লাখনির জন্য এই ধসের ঘটনা।

কার্তিকবাবু বলেন, আমরা সব জায়গায় এই ঘটনা জানিয়েছি। পুলিশ, প্রশাসন ও ইসিএলের লোকেরা এসেছিলেন। জানিনা তারা কি করবেন। এদিকে পুরোহিত চিন্তিত মন্দিরের এতো কাছে রাস্তায় ফাটল ধরা নিয়ে। সামনেই কালিপুজো। এই মন্দিরে সেই সময় হাজারের মতো মানুষেরা আসেন। বুঝতে পারছি না, কি হবে। বৃহস্পতিবার রাত থেকে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা অবিলম্বে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এদিকে, পুলিশ, ব্লক প্রশাসন ও ইসিএলের তরফে বলা হয়েছে, গোটা বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *