আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন কমিশনারের দায়িত্ব নিলেন আইএএস রাজু মিশ্র
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায় : আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন কমিশনারের দায়িত্ব নিলেন আইএএস রাজু মিশ্র। আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের নতুন কমিশনার আইএএস রাজু মিশ্র আজ দায়িত্ব গ্রহণ করলেন। নতুন কমিশনার আইএএস রাজু মিশ্রর কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী কমিশনার ডা: আকাঙ্ক্ষা ভাস্কর।দায়িত্ব হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন মেয়র বিধান উপাধ্যায়, চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, ডেপুটি মেয়র ওয়াসিম উল হক, এমএমআইসি ইন্দ্রাণী মিশ্র, সচিব শুভজিৎ বসু প্রমুখ।














লক্ষণীয় বিষয় যে মাত্র কয়েক মাস আগে, এডিডিএ সিইও ডক্টর আকাঙ্ক্ষা ভাস্করকে কর্পোরেশন কমিশনারের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। এখন রাজু মিশ্র কর্পোরেশন কমিশনার নিযুক্ত হয়েছেন। যেখানে এডিডিএ-এর সিইও হবেন ডা: আকাঙ্ক্ষা ভাস্কর। তাৎপর্য বিষয় হলো রাজু মিশ্র এবং ডক্টর আকাঙ্ক্ষা ভাস্কর সম্পর্কে স্বামী-স্ত্রী।
- প্রশ্নে নির্বাচন কমিশনের ভূমিকা , প্রশিক্ষণ ছাড়াই একদিনের নোটিশে পড়লো ডাক, ভোট দিতে পারলেন না কয়েকশো “ভিএবি”
- আসানসোল ও দুর্গাপুর , চারদিন পরে খুললো মদের দোকান, কেনার হিড়িকে লম্বা লাইন
- ভোট দিতে পারলেন না বারাবনির দুই ভোটার নামের পাশে ‘পোস্টাল ব্যালট’- র সিল! কমিশনের ভূমিকায় প্রশ্ন
- Asansol में EVM की ‘तिजोरी’ पर कड़ा पहरा: स्ट्रॉन्ग रूम के बाहर डटे दलों के कार्यकर्ता, 4 मई तक चौकसी
- সিসিটিভিতে নজরদারি, পাহারায় ১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে জেলার ৬ বিধানসভার স্ট্রংরুম

