প্রাইমারি স্কুলে ক্লাসরুম থেকে প্রধান শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার
বেঙ্গল মিরর, বারাবনি ও আসানসোল, মনোজ শর্মা ও রাজা বন্দোপাধ্যায়ঃ* ক্লাসরুমের ভেতর থেকে উদ্ধার হলো গলায় দড়ি দেওয়া প্রধান শিক্ষকের ঝুলন্ত দেহ। সোমবার সন্ধ্যার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে আসানসোলের বারাবনি থানার পুঁচড়া এলাকায়। পু্ঁচড়া ফ্রি প্রাইমারি স্কুলের ভেতরে একটি ক্লাসরুম থেকে এদিন সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ স্কুলের প্রধান শিক্ষক প্রশান্ত হালদার (৫৫) ঝুলন্ত দেহ পাওয়া যায় বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।











আরো জানা গেছে, প্রত্যেক দিনের মতো এদিন সকাল সাড়ে দশটায় স্কুলে ক্লাস করতে আসেন। বিকেল সাড়ে তিনটে নাগাদ তিনি নিজের বাড়ি বারাবনির দোমহানি বাজার রায় পাড়া বিনোদ ডাঙায় চলে আসেন। কিন্তু এদিন তিনি বিকেল পাঁচটার সময় বেরিয়ে যান। তারপর পুঁচড়া ফ্রী প্রাইমারি স্কুলের ভেতরে একটি ক্লাসরুমের মধ্যে গলায় দড়ি দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পান এলাকার বাসিন্দারা। সঙ্গে সঙ্গে বারাবনি থানায় স্থানীয় বাসিন্দারা খবর দেন। এরপরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, প্রাথমিক তদন্তের পরে মনে করা হচ্ছে পারিবারিক অশান্তির কারণে মানসিক অবসাদ থেকে প্রধান শিক্ষক এই ঘটনা ঘটিয়েছেন। পরিবারের তরফে কোন অভিযোগ দায়ের করা হয়নি। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে। মঙ্গলবার সকালে আসানসোল জেলা হাসপাতালে মৃতদেহর ময়নাতদন্ত হবে।


- Double Murder : अंधविश्वास के शक में पत्नी और पिता की गला काटकर हत्या का आरोप, मंदिर में पत्नी का कटा सिर; आरोपी गिरफ्तार
- Kolkata – Varanasi Expressway : अब वाराणसी से कोलकाता का सफर होगा महज 6-7 घंटे में
- Asansol: नशे के कारोबार पर बड़ी कार्रवाई, 2 गिरफ्तार; ब्राउन शुगर, 3 आग्नेयास्त्र और लाखों की नकदी जब्त
- Vande Bharat Sleeper : Asansol होकर चलेगी हावड़ा–नई दिल्ली ! राजधानी से भी तेज सफर की उम्मीद
- চোরবাগানের পদপিষ্টের ঘটনার পর সতর্ক প্রশাসন দুর্গাপুরের মণ্ডপে নিরাপত্তা খতিয়ে দেখলেন মহকুমাশাসক, পরিদর্শনে পুলিশও

