নিজের জন্মভিটেতে জনসভা করলেন বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : ( SS Ahluwalia at his birth Place ) অবশেষে সাত ‘ই মে মঙ্গলবার নিজের জন্মভিটে, জে কে নগর পোস্ট অফিস ময়দানে, জনসভা করলেন আসানসোল লোক সভা কেন্দ্রের, বিজেপি মনোনীত প্রার্থী সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া। প্রায় প্রতিটি সভাতেই তিনি দাবি করেছেন, রানীগঞ্জ তার জন্মভিটে। আর এই বলে, বহু ক্ষেত্রেই ভোট ভিক্ষাও করেছেন তিনি। তবে এদিন জে কে নগর এলাকায় পৌঁছে, নিজের জন্মভিটেতে নিজেকে ভোট দেওয়ার জন্য একটাও শব্দ ব্যবহার না করেই, ভোট প্রচারে লোকাল ইমোশন কে কাজে লাগালেন সুরেন্দ্র সিং।











একে একে নানান বিষয়ে নানান স্থানীয় কথা তার বক্তব্যে তুলে ধরে, নিজেকে স্থানীয় এলাকার একজন বলেই দাবি করার, প্রাণপণ চেষ্টা চালালেন। আর এ সকলের মধ্যেই, তৃণমূলের লক্ষ্মীর ভান্ডার প্রসঙ্গে তিনি তুলে ধরলেন, লক্ষীর ভান্ডার সম্পর্কে তার ধারণা। এমনকি তৃণমূলের নিয়ে ভবিষ্যৎবানী করে দিলেন, আলু-ওয়ালিয়া। এরপর সভাব মঞ্চ থেকে নিজেকে সমস্ত ঘেরা টোপের মাঝে রেখে জে কে নগর লাইন পার এলাকায়, বিজয় কুমার শর্মা নামের এক চা বিক্রেতার চায়ের দোকানে পৌঁছে, প্রবল বৃষ্টির মাঝেই চা পান করে আলাপচারিতা করেন তিনি। তবে এলাকায় অবস্থিত তার বাবার কর্মস্থল অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি আবারও গড়ে তোলা সম্ভব কিনা, তা নিয়ে স্পষ্ট কোন মতামত দিলেন না।


- অবৈধ কয়লা খনন মামলায় লালার বিরুদ্ধে ইডির বড়সড় অভিযান , ১৩৬ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত
- উজবেকিস্তানে কিক বক্সিং বিশ্বকাপে ভারতের হয়ে স্বর্ণপদক জিতল দুর্গাপুরের আরাধ্যা ধীবর
- SAIL-ISP की बड़ी कार्रवाई: शॉप फ्लोर पर मोबाइल इस्तेमाल पर लगा सख्त प्रतिबंध, पकड़े जाने पर 7 दिनों के लिए गेट पास होगा जब्त !
- ED Action अवैध कोयला खनन मामले में LALA की 136.44 करोड़ रुपये की संपत्ति कुर्क; अबतक 815.08, नेताओं और सफेदपोशों की भूमिका पर भी सवाल ?
- রাম মন্দিরের আদলে সেজেছে আসানসোলের ধেমোমেন কোলিয়ারির পুজো মন্ডপ


