তৃনমুল কংগ্রেসের ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ বিজেপি ও সিপিএমের বিরুদ্ধে
বেঙ্গল মিরর, দূর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* লোকসভা নির্বাচন ঘিরে দূর্গাপুর বর্ধমান কেন্দ্রে দুর্গাপুরে সকাল থেকে যে বিক্ষিপ্ত ঘটনা ঘটা শুরু হয়েছিলো, তা দুপুরেও অব্যাহত রয়েছে। এদিন দুপুরে তানসেন রোডের ৩ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের ক্যাম্প অফিস ভেঙে দেওয়ার অভিযোগ উঠল বিজেপি ও ও সিপিএমের বিরুদ্ধে ।














তৃণমূল কর্মীদের অভিযোগ, তারা যখন মধ্যাহ্ন ভোজনের জন্য ক্যাম্প অফিসে গিয়েছিলেন সেই সুযোগে বিজেপির বহিরাগতরা বাইক বাহিনী নিয়ে এসে সেখানে থাকা মহিলাদের উপর হামলা চালায়। ক্যাম্প অফিসে ভাঙচুর করা হয়। তৃণমূলের আরো অভিযোগ, এই হামলায় বেশ কয়েকজন মহিলা তৃণমূল কর্মী আহত হয়েছেন এই ঘটনায় । পরে এই ঘটনা কেন্দ্র করে দু পক্ষের মধ্যে লেগে যায় হাতাহাতি। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী । পুলিশ বাহিনী এলেও দেখা মেলেনি কেন্দ্রীয় বাহিনীর বলে এলাকার বাসিন্দাদের । যদিও বিজেপি ও সিপিএমের তরফে এই হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে।
- आसनसोल नगर क्षेत्र में बकाया टैक्स वसूली के लिए नोटिस मंत्री अग्निमित्रा पाल ने बकाया चुकाने की अपील की
- आसनसोल नगर निगम के 56 नंबर वार्ड में तालाब का जीर्णोद्धार कार्य का शुभारंभ किया अग्निमित्रा पाल
- আসানসোল পুর এলাকায় বকেয়া কর আদায়ে নোটিশ মিটিয়ে দেওয়ায় আর্জি মন্ত্রী অগ্নিমিত্রা পালের
- আসানসোল পুরনিগমের ৫৬ নং ওয়ার্ডে পুকুর সংস্কার কাজের সূচনায় অগ্নিমিত্রা পাল
- সামাজিক সেবামূলক কাজের মধ্য দিয়ে আসানসোল নর্থ পয়েন্ট স্কুলে শচিন্দ্রনাথ রায়ের জন্মদিন উদযাপন


