Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Bengal Mirror
PANDESWAR-ANDAL

অবৈধ কয়লা রুখে দেওয়ার জন্য ব্যাপক ধরপাকড়

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ :   নির্বাচন পর্ব শেষ হতেই অবৈধভাবে কয়লা পাচার শুরু হওয়ার সাথে সাথে তা রুখে দেওয়ার লক্ষ্যে এবার সক্রিয় হল ইসিএল এর দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষী ও পুলিশ প্রশাসন। এবার সে বিষয়ের লক্ষ্যেই দিকে দিকে চলছে অবৈধ কয়লা রুখে দেওয়ার জন্য ব্যাপক ধরপাকড়। বৃহস্পতিবার এমন বিষয় লক্ষ্য করা গেছে কয়লাঞ্চল শিল্পাঞ্চল এর বিভিন্ন অংশে।

এদিন রানীগঞ্জ জামুরিয়া ও পাণ্ডবেশ্বর এলাকায় চলেছে দিকে দিকে অভিযান। সে বিষয়ের প্রেক্ষিতেই পাণ্ডবেশ্বর এর ডালুর বাঁধ কোলিয়ারি এলাকায় অতর্কিত হানা দিয়ে উদ্ধার করা হলো 25 টন চুরি যাওয়া কয়লা। পুলিশ প্রশাসনের সঙ্গেই নজরদারি রেখে ইসিএলের পাণ্ডবেশ্বর এরিয়ার সিআইএসএফ একযোগে অভিযান চালিয়ে উদ্ধার করে এই বিপুল পরিমাণ কয়লা। উল্লেখ্য যেখানে এই কয়লা মজুদ করা হয়েছিল তা কয়লা খনির আশেপাশে এলাকায় হওয়ার কারণে পুলিশ প্রশাসনকে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণে ব্যাপক বেগ পেতে হয় যদিও সিআইএসএফ এক্ষেত্রে তৎপর হয়ে অভিযান করায় সফল হয় কয়লা পাচার রুখে দেওয়ার এই অভিযান।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *