Friday, July 24, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Friday, July 24, 2026
Latest:
Bengal Mirror
BARABANI-SALANPUR-CHITTARANJAN

ব্রাউন সুগার সহ এক যুবককে গ্রেফতার করল কল্যানেশ্বরী ফাঁড়ির পুলিশ

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- সামনেই দুর্গাপূজা আর এই দুর্গাপূজা উপলক্ষে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের চারিদিকে চলছে নাকা তল্লাশি । এবার এই নাকা তল্লাশি চলার সময় বড়সড় সাফল্য পেল কল্যানেশ্বরী ফাঁড়ির পুলিশ।প্রায় একশো গ্রাম ব্রাউন সুগার সহ এক যুবককে আটক করলো পুলিশ।ধৃত ওই ব্যক্তির নাম গোপী সিং(৩৮)। জানাজায় ওই ব্যক্তি ঝাড়খণ্ডের ধানবাদ জেলার চিরকুন্ডার জুনকুদারের বাসিন্দা । ধৃত ওই  ব্যক্তির কাছে পুলিশ প্রায় ৫১ গ্রাম করে দুটি ব্রাউন সুগারের প্যাকেট উদ্ধার করেছে।ঘটনা প্রসঙ্গে জানা যায় ধৃত ব্যক্তি গোপী সিং বাংলা থেকে ঝাড়খণ্ড নিয়ে যাচ্ছিলো এই ব্রাউন সুগার।তবে ঝাড়খণ্ড প্রবেশের আগেই পুলিশের হাতে সে ধরা পড়ে যায়।

জানা যায় ধৃত গোপী সিং লেফ্ট ব্যাংক থেকে হেঁটে হেঁটে নাকা পয়েন্ট পার করার চেষ্টা করছিল,সেই সময় কল্যানেশ্বরী ফাঁড়ির পুলিশের টহল দারির গাড়িতে কর্মরত পুলিশ আধিকারিক তাকে দেখতে পায়।পুলিশের  গাড়ি দেখে গোপী সিং পালিয়ে যাওয়ার চেষ্টা করে।পুলিশের সন্দেহ হলে তাকে তাড়া করে কল্যানেশ্বরী পুলিশ বাগানের কাছে তাকে ধরে ফেলে।পরে পুলিশের আধিকারিকদের উপস্থিততে তাকে তল্লাশি করা হলে তার কাছ থেকে উদ্ধার হয় দুটি ব্রাউন সুগারের প্যাকেট।ধৃত ব্যক্তিকে রবিবার দিন আসানসোল আদালতে পাঠানো হবে বলে জানা যায়।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *