RANIGANJ-JAMURIA

সিয়ারসোল রাজ হাই স্কুলের সরস্বতী পুজোর সূচনা হল নৃত্য গীত ও দেওয়াল পত্রিকার উন্মোচনের মধ্য দিয়ে

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ :    রাজ্যের হেরিটেজ তকমাপ্রাপ্ত, কাজী নজরুল ইসলামের স্কুল সিয়ারসোল রাজ হাই স্কুলের সরস্বতী পুজোর সূচনা হল নৃত্য গীত ও দেওয়াল পত্রিকার উন্মোচনের মধ্য দিয়ে। পত্রিকার উন্মোচন করেন বিশিষ্ট সমাজসেবী তথ্য রানীগঞ্জ বইমেলা কমিটির সম্পাদক বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়।

শ্রী বন্দ্যোপাধ্যায় বলেন মা সরস্বতীর উপাচারে দেওয়াল পত্রিকার মতো এমন নৈবেদ্য আর হয়না। এটি বিদ্যালয় কতৃপক্ষের উন্নত চিন্তাধারার প্রকাশ। স্কুলের প্রধান শিক্ষক তাপস চট্টোপাধ্যায় জানান 2009 সাল থেকে এই দেওয়াল পত্রিকার প্রকাশ হয়ে আসছে। অনুষ্ঠানের সঞ্চালন করেন স্কুলের শিক্ষক মৃত্যুঞ্জয় মন্ডল।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *