RANIGANJ-JAMURIA

রানীগঞ্জ গার্লস কলেজে বিশেষ সচেতনতা শিবির

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ :  কলেজ ছাত্রীদের সচেতন করার লক্ষ্যে বুধবার রানীগঞ্জ গার্লস কলেজের ইন্টারন্যাশনাল কোয়ালিটি অ্যাসুরান্স সেল এর পক্ষ থেকে আয়োজন করা হলো, সাইবার প্রতারণার, থ্যালাসেমিয়ার প্রসঙ্গে সচেতনতা ও চোখের উপযোগিতা প্রসঙ্গে এক বিশেষ সচেতনতা শিবির।
উদ্দেশ্য ছিল একটাই যে ছাত্রীরা যাতে বিভিন্ন ধরনের সাইবার প্রতারণা থেকে রেহাই পায়, আর তা নিয়ে কলেজ ছাত্র- ছাত্রীদের সচেতন করে তোলা হয় শিবিরে। এদিন রানীগঞ্জ গার্লস কলেজের সেমিনার হলে আয়োজিত এই কর্মশালায় বক্তা হিসেবে বিশেষ ভাবে উপস্থিত ছিলেন পবন যাদব, (লিগ্যাল এডভোকেট ডি এল এস এ পশ্চিম বর্ধমান), স্বপ্না বরাট (সম্পাদক ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার এন্ড নেচার অর্গানাইজেশন এন্ড ডিফেন্ডার অফ ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট কাউন্সিল,) এছাড়াও উপস্থিত থাকতে দেখা যায় দুর্গাপুর আই ব্যাংকের মনোজ কুমার ভট্টাচার্জী ও রানীগঞ্জ থানার এএসআই মিতা মন্ডল সহ অন্যান্যদের।


এদিন বিশিষ্ট আইনজীবী সাইবার প্রতারকদের জাল থেকে কিভাবে নিজেদের রক্ষা করতে হবে সেই বিষয়গুলি এদিন এই সেমিনারে উপস্থিত সকলের সামনে তুলে ধরেন। পাশাপাশি শরীরের অন্যতম অঙ্গ চোখ, নিয়ে এক বিশেষ আলোচনা রাখা হয়। ছাত্রীদের মরণোত্তর চক্ষুদানে উদ্বুদ্ধ করার উদ্যোগ নেওয়া হয় এই শিবিরের মাধ্যমে। আর তার সাথেই থ্যালাসেমিয়া আক্রান্ত মহিলাদের কি করা উচিত কি করা উচিত নয় সে সম্পর্কেও নানান তথ্য তুলে ধরা হয় শিবিরে। এদিনের এই সামগ্রিক কর্মকাণ্ডের সঞ্চালন করেন কলেজ অধ্যাপিকা অনিতা মিশ্রা। এই সার্বিক শিবির প্রসঙ্গে জানান দেন টিচার কাউন্সিলের সম্পাদক বিমল ব্যানার্জি।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *