PANDESWAR-ANDAL

খেলার মাঠের সীমানা পাঁচিল, স্কুলে কন্যাশ্রী মঞ্চ শ্রেণীকক্ষের উদ্বোধন করলেন বিধায়ক

বেঙ্গল মিরর।সার্থক কুমার দে, লাউদোহা : দুর্গাপুর ফরিদপুর ব্লকের গৌরবাজার পঞ্চায়েতের মাধাইগঞ্জে স্থানীয় ফুটবল মাঠের সীমানা পাঁচিল ও প্রতাপপুর পঞ্চায়েতের ভুরকুন্ডা এন,সি ইন্সটিটিউশন স্কুলে নতুন শ্রেণীকক্ষ, “কন্যাশ্রী” মঞ্চের উদ্বোধন করলেন তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী । সোমবার এগুলির উদ্বোধন করেন তিনি ।

প্রথম উদ্বোধন অনুষ্ঠানটি হয় গৌরবাজার পঞ্চায়েতের মাধাইগঞ্জে । এখানে একটি দীর্ঘদিনের পুরনো ফুটবল মাঠ রয়েছে । সেই মাঠে স্থানীয় ছেলেরা খেলাধুলার চর্চা করে । মাঠটির কোন সীমানা পাঁচিল ছিল না এতদিন । বিধায়কের তহবিল থেকে পাঁচ লক্ষ টাকা খরচ করে মাঠের চারপাশে সীমানা পাঁচিল তৈরি হয় সম্প্রতি । আগামী দিনে মাঠটি স্টেডিয়ামে রূপান্তরিত করার পরিকল্পনা রয়েছে বলে জানান বিধায়ক ।

অন্যদিকে বিধায়ক তহবিলে প্রতাপপুর পঞ্চায়েতের ভুরকুন্ডা এন,সি ইনস্টিটিউশন স্কুলে সম্প্রতি তৈরি হয়েছে কয়েকটি নতুন শ্রেণিকক্ষ । কন্যাশ্রী মঞ্চ ও স্কুল চত্বরে বসানো হয়েছে পেপার ব্লক । এদিন বিধায়ক সেগুলিরও উদ্বোধন করেন । স্কুল সূত্রে জানা গেছে কন্যাশ্রী মঞ্চটি তৈরি করতে খরচ হয়েছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা নতুন শ্রেণিকক্ষ তৈরি হয়েছে ১১ লক্ষ টাকায় । অন্যদিকে স্কুল চত্বরে পেপার ব্লক লাগাতে খরচ হয়েছে ৫ লক্ষ টাকা ।

Social Share or Summarize with AI

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *