Tuesday, September 22, 2026

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Tuesday, September 22, 2026
Bengal Mirror
ASANSOL

আসানসোলে বিজেপির জনসংযোগ অভিযানে তৃণমূলের বাধা দেওয়ার অভিযোগ, উত্তেজনা

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের গোপালপুরে বিজেপির জনসংযোগ অভিযানে বাধা দেওয়ার অভিযোগ উঠলো। এই ঘটনায় কাঠগড়ায় উঠেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসে। বৃহস্পতিবার সকালের এই ঘটনায় এলাকায় উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি হয়।বিজেপির অভিযোগ, তৃণমূল কংগ্রেসের কর্মীরা জনসংযোগ কর্মসূচিতে জড়ো হওয়া দলীয় কর্মীদের হুমকি দিয়ে তাড়িয়ে দেয়।গোটা ঘটনার খবর পেয়ে বিজেপি নেতা কৃষ্ণা প্রসাদ এলাকায় আসেন।

তিনি অভিযোগ করে বলেন, মন্ত্রী নির্দেশে গোটা বিষয়টি সংগঠিত হয়েছে। তৃণমূল বিজেপি কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করলে, জেলে পাঠালে, আক্রমণ করলে, সভা ও মিটিং করতে বাধা দিলে বিজেপি পিছু হঠবে না।কৃষ্ণা প্রসাদ আরো বলেন, বিজেপি বাড়ি বাড়ি প্রচার অভিযানের মাধ্যমে জনগণের কাছে পৌঁছাবে। তাদের সমস্যা শুনবে এবং সমাধান খুঁজে বার করবে। তিনি বলেন, গোপালপুরে প্রস্তাবিত জনসংযোগ অভিযানের জন্য প্রায় ২৫ জন বিজেপি কর্মী জড়ো হয়েছিল। কিন্তু তৃণমূল কর্মীরা তাদের হুমকি দিয়ে বলে যে, বিজেপির কর্মসূচি এলাকায় প্রবেশ করতে দেওয়া হবে না। যারা তারপরেও এতে অংশগ্রহণ করবে তাদের পরিণতি ভোগ করতে হবে। এই হুমকির পরে এলাকা থেকে প্রায় ২০ জন কর্মী চলে যান। মাত্র পাঁচজন রয়ে যান।

পরে, কৃষ্ণা প্রসাদের আসার পরে জনসংযোগ অভিযান শুরু করা হয় ও সেই কর্মসূচি শেষ হয়।এই বিজেপি নেতা তৃণমূল কর্মীদের সতর্ক করে বলেন , যদি বিজেপির কোনও কর্মসূচি ব্যাহত হয়, তাহলে দল রাস্তা অবরোধ এবং সহিংস প্রতিবাদ শুরু করবে। বিজেপিকে উস্কানি দেওয়ার পরিবর্তে, তৃণমূলের উচিত শান্তি বজায় রাখা। সব দলকেই শান্তিপূর্ণভাবে তাদের নিজ নিজ কর্মসূচি পালন করতে দেওয়া হোক বলে তিনি দাবি করেন।তবে বিজেপি নেতা ও কর্মীদের এই অভিযোগ নিয়ে শাসক দলের তরফে কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *