ASANSOLKULTI-BARAKAR

কুলটিতে অভিজিৎ ঘটকের সমর্থনে ইউসুফ পাঠানের জমজমাট রোড শো

*বেঙ্গল মিরর, কুলটি, রাজা বন্দোপাধ্যায়ঃ* মাঝ এপ্রিলের ৪০ ডিগ্রির গরমের পারদকে পেছনে ফেলে কুলটি বিধানসভায় নির্বাচনী উত্তাপ এখন চরমে। ভোটের আগে শেষ রবিবারের প্রচারে তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিজিৎ ঘটকের সমর্থনে প্রাক্তন ক্রিকেটার সাংসদ ইউসুফ পাঠান একটি রোডশো করেন। হাসানপুর থেকে কুলটি স্টেশন পর্যন্ত এই বর্ণাঢ্য রোড শো-তে উপচে পড়ে জনসমুদ্র। রাস্তাজুড়ে মানুষের ঢল, চারদিকে “মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ” এবং “তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ” স্লোগানে মুখরিত হয়ে উঠে এলাকা।

মহিলা, যুবক ও প্রবীণদের ব্যাপক উপস্থিতি এই রোডশোকে এক ঐতিহাসিক মাত্রা দেয়।রোড শো চলাকালীন ইউসুফ পাঠানকে একঝলক দেখার জন্য মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। অনেকে তাঁর সঙ্গে সেলফি তুলতে ভিড় করেন। আবার অন্য দিকে, ক্রিকেটপ্রেমীরা হাতে ব্যাট নিয়ে পৌঁছে অটোগ্রাফ নেওয়ার জন্য হুড়োহুড়ি শুরু করেন। গোটা এলাকায় যেন উৎসবের আবহ তৈরি হয়।

রোডশোয়ে বক্তব্য রাখতে গিয়ে ইউসুফ পাঠান বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন, তা করেই দেখান। রাজ্যের উন্নয়নমূলক কাজ ও জনকল্যাণমূলক প্রকল্পগুলির উল্লেখ করেন। তিনি সাধারণ মানুষের কাছে আহ্বান জানান, আবারও তৃণমূল কংগ্রেসের উপর আস্থা রাখার এবং অভিজিৎ ঘটককে বিপুল ভোটে জয়ী করার।পুরো রোডশো জুড়ে জনতার উচ্ছ্বাস ছিলো চোখে পড়ার মতো।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *