ASANSOL

ভোট গণনার দুদিন আগে আসানসোলে চার জেলা নিয়ে বিজেপির বিশেষ কর্মশালা উপস্থিত কেন্দ্রীয় নেতৃত্ব

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* রাজ্য বিধানসভা নির্বাচন ২০২৬-এর ভোট গণনার ঠিক দুদিন আগে শনিবার পুরুলিয়া জোন বা বিভাগের বিজেপি প্রার্থীদের নিয়ে আসানসোলে বিশেষ কর্মশালার আয়োজন করা হয়। আসানসোলের জিটি রোডের উষাগ্রামে একটি বেসরকারি হোটেলে হওয়া এই কর্মশালায় বাঁকুড়া, পুরুলিয়া, বিষ্ণুপুর এবং আসানসোল সাংগঠনিক জেলার বিজেপি প্রার্থী, ইলেকশন এজেন্ট ও কনভেনাররা অংশ নেন।বিজেপি সূত্রে জানা গেছে, এই কর্মশালার মূল উদ্দেশ্য ছিল ভোট গণনা প্রক্রিয়া, এজেন্টদের ভূমিকা এবং নির্বাচন কমিশনের নির্দেশিকা সম্পর্কে বিস্তারিত তথ্য ও প্রয়োজনীয় দিক নির্দেশ করা হয়।কর্মশালায় উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা সুনীল বনসল এবং ভূপেন্দ্র যাদব।

এছাড়াও ছিলেন দলের সাংসদ ও রাজ্য স্তরের নেতারা।জানা গেছে, মোট ২৮ জন বিজেপি প্রার্থী এই কর্মশালায় অংশগ্রহণ করেন। ভোট গণনার আগে বিজেপির এই কর্মশালা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।এই প্রসঙ্গে আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল বলেন, গণনা পর্ব ভালোভাবে করতে দলের তরফে এদিন বিজেপির পুরুলিয়া বিভাগের চার জেলা নিয়ে এই কর্মশালা করা হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, গোটা নির্বাচন প্রক্রিয়া খুব ভালো ভাবে পার করেছে নির্বাচন কমিশন। আশা করি সেই ধারা গণনা পর্বেও নির্বাচন কমিশন ধরে রাখবে। ভবানিপুর বিধানসভার গণনা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়া ও বসে থাকা নিয়ে অগ্নিমিত্রা বলেন, এটা দেখার কথা জ্ঞানেশ কুমার ও মনোজ আগরওয়ালের। বিজেপির এটা দেখার কথা নয়।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *