KULTI-BARAKAR

কুলটিতে গোপাল খুন কাণ্ড, মূল অভিযুক্ত কৃষ্ণা নুনিয়া গ্রেফতার, উত্তরপ্রদেশ জেল থেকে আসানসোল আদালতে পেশ

বেঙ্গল মিরর, কুলটি ও আসানসোল, প্রকাশ দাস ও রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোলের কুলটি থানার চিনাকুড়ির গোপাল মাহাতো খুন কাণ্ডে বড় সাফল্য পেলো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। এই ঘটনায় মূল অভিযুক্ত কৃষ্ণা নুনিয়াকে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ জেল থেকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, মোবাইল চুরির একটি মামলায় সে উত্তরপ্রদেশে ধরা পড়ে সেখানকার জেলে ছিল।পুলিশ সূত্রে খবর, ২০২৫ সালের ১৯ আগষ্ট হওয়া এই বহুচর্চিত খুন কাণ্ডের পরে থেকেই পলাতক ছিল কৃষ্ণা নুনিয়া। দীর্ঘ তদন্তের পর তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ উত্তরপ্রদেশে যায়। সেখানে প্রয়াগরাজ জেলে থাকা কৃষ্ণাকে শোন এ্যারেস্ট করা হয়। তারপর আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে নেওয়ার পরে, সমস্ত আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করে তাকে শুক্রবার সকালে আসানসোল আদালতে নিয়ে আসে পুলিশ ।

শুক্রবার ধৃতকে আসানসোল আদালতে পেশ করে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয় নিয়ামতপুর ফাঁড়ির পুলিশের তরফে। সেই আবেদনের ভিত্তিতে বিচারক তার জামিন নাকচ করে ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। তদন্তকারীদের দাবি, তাকে জেরা করে এই খুন কাণ্ডে নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে।প্রসঙ্গতঃ, গোপাল মাহাতোতে চিনাকুড়ির বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে দূরে একটা মাঠে পিটিয়ে খুন করেছিলো দুষ্কৃতিরা। পরিবারের তরফে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কৃষ্ণা নুনিয়া সহ বেশ কয়েকজনের নাম দেওয়া হয়েছিলো।উল্লেখ্য, এই ঘটনায় এর আগেই আরও তিনজনকে গ্রেফতার করেছিল পুলিশ। এবার মূল অভিযুক্ত ধরা পড়ায় মামলার তদন্তে বড় অগ্রগতি হবে বলেই মনে করছেন পুলিশ আধিকারিকরা ।

Social Share or Summarize with AI

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *