Friday, September 4, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Friday, September 4, 2026
Latest:
Bengal Mirror
ASANSOL

বনিকসভার আবেদন সাড়া, ১৬ মে হবে অভিযান, আসানসোল শহরে বেআইনি দখলদার উচ্ছেদে নামছে পুরনিগম

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরেই নড়েচড়ে বসলো আসানসোল পুরনিগম। আসানসোলের বনিকসভা আসানসোল চেম্বার অফ কমার্সের আবেদনে সাড়া দিয়ে শহরের অন্যতম গুরুত্বপূর্ণ জনবহুল ও ব্যস্ততম রাস্তার দু’ধারের বেআইনি দখলদার উচ্ছেদে নামতে চলেছে আসানসোল পুরনিগম। আগামী ১৬ মে শনিবার এই উচ্ছেদ অভিযান হবে বলে আসানসোল পুরনিগম সূত্রে মঙ্গলবার জানা গেছে। আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায় মঙ্গলবার আসানসোল চেম্বার অফ কমার্সের সম্পাদক শম্ভুনাথ ঝাঁকে একটি চিঠি লিখে জানিয়েছেন যে, হটন রোড মোড় থেকে ইসমাইল মোড় পর্যন্ত রাস্তার দুই পাশ থেকে অবৈধ দখলদা উচ্ছেদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার ১৩ মে থেকে এই উচ্ছেদ অভিযান নিয়ে ঐ রাস্তায় মাইকিং করা হবে। তারপর আসানসোল পুরনিগম আগামী ১৬ মে হটন রোড মোড় থেকে ইসমাইল মোড় পর্যন্ত রাস্তার দুই পাশ থেকে অবৈধ দখল উচ্ছেদ করবে। চিঠিতে আরো বলা হয়েছে যে, আসানসোল চেম্বার অফ কমার্সের তরফে গত ১০ মে হটন রোড মোড় থেকে ইসমাইল মোড় পর্যন্ত রাস্তার দুই পাশ থেকে অবৈধ দখল উচ্ছেদের অনুরোধ জানিয়ে আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়কে একটি চিঠি লেখা হয়েছিল। চেম্বারের অনুরোধ অনুযায়ী, আগামীকাল বুধবার থেকে এই ঘোষণা করা হবে এবং আগামী ১৬ মে হটন রোড মোড় থেকে ইসমাইল মোড় পর্যন্ত রাস্তার দুই পাশ থেকে অবৈধ দখল উচ্ছেদ করা হবে।

আসানসোল চেম্বার অফ কমার্স মেয়র বিধান উপাধ্যায়ের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। সম্পাদক জানিয়েছেন, খুবই ভালো সিদ্ধান্ত। তবে শুধু শহরের ঐ একটি মাত্র রাস্তা নয়, জিটি রোড, বাজারে ফুটপাত সহ শহরের সব রাস্তার বেআইনি দখলদার উচ্ছেদ করা হোক। কেননা, এই দখলদারির জন্য শহর আটকে গেছে। ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ সবাই নিত্যদিন যানজটের কারণে দুর্ভোগে পড়ছেন। এর পাশাপাশি বনিকসভার সম্পাদক অটো ও টোটো চলাচল নিয়ন্ত্রণ করা নিয়ে আবেদন করেছেন।প্রসঙ্গতঃ, বেশ কয়েক মাস আগে আসানসোল পুরনিগম এই হটন রোডের বেআইনি দখলদার উচ্ছেদ নিয়ে উদ্যগী হয়। মেয়র নিজে বুলডোজার নিয়ে রাস্তায় নামেন। মাইকিং করে সব বেআইনী দখলদার সরে যেতে বলা হয়। সেই মতো অনেক দোকানদার তাদের কাঠামো সরিয়ে নেন। কিন্তু যেদিন উচ্ছেদ অভিযান চালানো হবে, সেদিন সকালে আসানসোল পুরনিগম কতৃপক্ষ আচমকাই পিছু হঠে। আসানসোল পুরনিগমের তরফে মাইকিং করে উচ্ছেদ অভিযান স্থগিত করার কথা জানানো হয়। তার কারণ হিসেবে আসানসোল পুরনিগমের তরফে কোন কিছু বলা হয়নি। তবে, সেই সময়ের বিরোধী দল বিজেপি ও বিভিন্ন মহল থেকে অভিযোগ করা হয়েছিলো যে, বিদায়ী মন্ত্রী মলয় ঘটকের আপত্তিতে আসানসোল পুরনিগমকে পিছু হঠতে হয়েছিলো। এখন পালা বদল হওয়ায় সেই সম্ভাবনা আর নেই বলেই, শহরের বাসিন্দারা মনে করেন।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *