DURGAPUR

দুর্গাপুরে রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের শাখায় আগুন, চাঞ্চল্য

*বেঙ্গল মিরর, দুর্গাপুর, চরণ মুখার্জী ও রাজা বন্দোপাধ্যায়ঃ* দুর্গাপুরের এএসপি গেট সংলগ্ন একটি রাষ্ট্রায়ত্ব পিএনবি বা পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্কের শাখায় বুধবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যাকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রাত দশটার পরে ব্যাঙ্কের গেটের সামনে আগুন দেখতে পান এলাকার বাসিন্দারা। মুহূর্তের মধ্যে ব্যাংকে থেকে ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা বের হতে দেখা যায়। খবর দেওয়া দমকল বাহিনী ও থানায়। সেই খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দুটি দমকলের ইঞ্জিন ও পুলিশ বাহিনী।দমকলকর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন। এক ঘন্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা। প্রাথমিকভাবে দমকলের আধিকারিকের অনুমান, শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

সেই আগুন ব্যাঙ্কের ভেতরে থাকা নথি ও বেশ কিছু সামগ্রী পুড়ে যায়। তবে কিভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে।এই প্রসঙ্গে ঐ রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের ব্রাঞ্চ বা শাখা ম্যানেজার অরবিন্দ মাহাতো বলেন, সন্ধ্যে সাতটার পরে ব্যাঙ্ক বন্ধ করে যাই। রাত দশটার পরে ব্যাঙ্ক কর্মীদের ফোনে জানতে পারি আগুন লেগেছে। সেই খবর পেয়ে এসে দেখি দমকলকর্মীরা আগুন নেভাচ্ছেন। সামনের দিকে যা ছিলো, তা সব পুড়ে গেছে। লকার বা ভেতরের কোন ক্ষতি হয়নি বলে মনে হচ্ছে। পরে খতিয়ে দেখা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *