নিট নিয়ে ব্যথিত ষষ্ঠ স্থান দখল করা অনিমেশ
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : নিট পরীক্ষার পেপার লিক নিয়ে অসন্তোষ ব্যক্ত করল এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ষষ্ঠ স্থান দখল করা, রানীগঞ্জের চাঁদা এলাকার বাসিন্দা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র অনিমেশ মুখার্জি। ২২ ২৩ লক্ষ পরীক্ষার্থীর সাথে এবার সেও বসেছিল নিট পরীক্ষায় অথচ এই পরীক্ষার প্রশ্নপত্র লিক হয়ে গেছে বলে খবর পাওয়ায় সে অনেকটাই ব্যথিত। সফল এই ছাত্রের দাবি সরকারের এটা ব্যর্থতা যেখানে ২২ থেকে ২৩ লক্ষ ছাত্র এই পরীক্ষায় বসে তাদের ইমোশন নিয়ে খেলা হচ্ছে ছাত্রদের মন এতে ভেঙে পড়ে।














সরকারের উচিত বারংবার এই সকল বিষয় হওয়ার কারণে সেই ভুল শুধরে নেওয়ার ২০২৪ এর পর ২০২৬ এ এই ধরনের ফের ভুল হওয়ায় সেই ভুল থেকে শিক্ষা নেওয়ার দাবি জানালেন অনিমেশ। আগামীর ছাত্রদের পড়াশুনোর ও অধ্যাবসায়ের উপর বিশেষ গুরুত্ব দিতে বলেছেন অনিমেশ, তার কথায় নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে সেই সময়ে পড়াশুনা করলেই মিলবে সফলতা। তবে রুটিন পরিবর্তন করলে চলবে না। তবলা বাজানোই সৌখিন ও খেলার মাঠে ঘণ্টা দুয়েক সময় দিয়ে শরীর চর্চা করা এই ছাত্র এবার ৪৯১ নাম্বার পেয়ে উচ্চমাধ্যমিকে ষষ্ঠ স্থান দখল করেছে । ইংরেজিতে একশই একশো, বাংলায় ৯৭ ফিজিক্সে ৩৫-৩৫ কেমিস্ট্রিতে ৩৫ এ ৩৪ ও বায়োলজিতে একশোর মধ্যে ৯২ নাম্বার পেয়েছে সে। উন্নতির জন্য ডেইলি রুটিন ফলো যেমন প্রয়োজন তার সাথেই ভুলগুলি লক্ষ্য করে তা থেকে শিক্ষা নেওয়া দরকার। ছোট থেকেই বাবার কাছে পড়াশোনা করে আসা এই ছাত্র রামকৃষ্ণ মঠ মিশনে শিক্ষা গ্রহণের আলাদা পরিবেশ নিয়েও আপ্লুত।
তার দাবি এই সমস্ত স্কুলে শিক্ষা ও তার মান উন্নয়ন এমনি এমনি হয়ে যায় কারণ সেখানের প্রত্যেকটা পরিবেশই শিক্ষার জন্য অনুকূল, আর সকলেই শিক্ষাদানের জন্য প্রস্তুত। এছাড়াও অনিমেশ দাবি করে বাবার কাছে শিক্ষা গ্রহণ করলেও মায়ের কাছে সব রকম সাহায্যই সে পেয়ে থাকে আর এর সঙ্গেই মনের বিশেষ কথা প্র্যাকটিক্যালের সাহায্য ও আগামী শিক্ষা গ্রহণের জন্য দিদি অনেকটাই সহায়তা করেছে তার আর সঙ্গে পিসি তার সব আবদার পূরণ করে তাকে সম্পূর্ণ করার দায়িত্ব নিয়েছে। অনিমেষ জানিয়েছে হার্ট সার্জারি নিয়ে তার পড়াশুনোর ইচ্ছে রয়েছে আগামীতে হৃদয় রোগ বিশেষজ্ঞ হওয়ার ইচ্ছে প্রকাশ করেছে সে।

