Friday, July 24, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Friday, July 24, 2026
Latest:
Bengal Mirror
ASANSOL

জ্বালানি ও সিএনজি গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ বিক্ষোভ দুর্গাপুরে রিক্সা চালালেন কংগ্রেসের জেলা সভাপতি

*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়,* পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তীর নেতৃত্বে রবিবার কেন্দ্রের বিজেপি সরকারের অপদার্থতা ও ভ্রান্ত নীতির জন্য পেট্রোল, ডিজেল ও সিএনজি গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে জেলা কংগ্রেস কার্য্যালয় দুর্গাপুর বেনাচিতির শহীদ শেলী ঘোষ ভবন থেকে একটি প্রতিবাদ মিছিল করা হয়। সেই মিছিলে জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী নিজে রিক্সা চালিয়ে স্টীল মার্কেট ও প্রান্তিকা ঘুরে পাঁচমাথা মোড় সংলগ্ন পেট্রল পাম্প পর্যন্ত কংগ্রেস কর্মী ও নেতৃত্বের উপস্থিতিতে এক বিক্ষোভ কর্মসূচি করেন।পরে তিনি বলেন, মোদি সরকার পাঁচ রাজ্যের নির্বাচনের প্রচারে জ্বালানির কোন সংকট নেই বলে জনগনকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল।

কিন্তু ভোটের পরেই পেট্রল, ডিজেল ও গ্যাসের মূল্যবৃদ্ধি করে, জনগনকে বিদেশযাত্রা না করা, জ্বালানি তেল ও ভোজ্য তেল ব্যবহার করার ক্ষেত্রে সংযমী হওয়ার পরামর্শ দিয়ে নিজে পাঁচটি দেশে ভ্রমণ করতে চলে গেলেন। এই তো আমাদের দেশের প্রধানমন্ত্রী। তিনি আরো বলেন, অন্যদিকে সমস্ত জিনিসপত্রের দাম বৃদ্ধি হওয়ায় সাধারণ মানুষ সংসার চালাতে যারপরনাই অসুবিধার মধ্যে পড়ছেন।তাই এদিনের কংগ্রেসের এই বিক্ষোভ কর্মসূচি। এই কর্মসূচিতে জেলাস্তরের নেতৃত্ব ও বিভিন্ন ব্লকের নেতৃত্ব ও কর্মীরা অংশগ্রহণ করেন। এই কর্মসূচির শুরুতেই কংগ্রেসের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং রাহুল গান্ধীর নেতৃত্বের প্রতি আস্থা রেখে পাপিয়া খাতুন সহ কয়েকজন কংগ্রেস যোগদান করেন বলে জেলা সভাপতি জানিয়েছেন।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *