আসানসোলের ধৃত আইএনটিটিইউসি নেতার তিন দিনের রিমান্ড, রাজনৈতিক ষড়যন্ত্র, মিথ্যে মামলা দাবি
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* তোলাবাজির অভিযোগে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির আসানসোল ব্লক সভাপতি রাজু আলুয়াওলিয়াকে গ্রেফতার করল আসানসোল দক্ষিণ থানার পুলিশ। সোমবার ধৃতকে আসানসোল আদালতে পেশ করা হয়। তাকে তিন দিনের রিমান্ড এ পাঠানো হয়েছে ।আদালতে ঢোকার সময়ে রাজু আলুওয়ালিয়া দাবি করেন, তাঁর বিরুদ্ধে ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ করা হয়েছে। মিথ্যে মামলা করা হয়েছে। আমি দুর্নীতি নিয়ে সরব হয়েছিলাম। তাই আমাকেই গ্রেফতার করা হলো।














পুলিশ সূত্রে জানা গেছে, তোলাবাজি সংক্রান্ত একাধিক অভিযোগের ভিত্তিতেই পুলিশ এই পদক্ষেপ করেছে। যদিও ধৃত নেতার অনুগামীদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই তাঁকে ফাঁসানো হয়েছে।এদিকে স্থানীয় তৃণমূল কর্মীদের একাংশের দাবি, রাজু আলুওয়ালিয়া রাজ্যের প্রাক্তন মন্ত্রী মলয় ঘটকের ঘনিষ্ঠ বলেই পরিচিত। ঘটনাকে ঘিরে আসানসোলের রাজনৈতিক মহলে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে।
রাজনৈতিক ষড়যন্ত্র, মিথ্যে মামলা, দাবি ধৃত আসানসোলের আইএনটিটিইউসি নেতার

