Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Bengal Mirror
PANDESWAR-ANDAL

পাণ্ডবেশ্বরে নরেন্দ্রনাথ চক্রবর্তী-র ঘনিষ্ঠ তৃণমূল নেতা রামচরিত্র পাসওয়ান গ্রেফতার

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, পাণ্ডবেশ্বর : পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকায় সোমবার সন্ধ্যায় পুলিশের অভিযানের পর রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ছোড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা তৃণমূল কংগ্রেস নেতা রাম চরিত্র পাসওয়ানকে অবৈধ তোলাবাজি ও সাধারণ মানুষকে ভয় দেখানোর অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় রাজনৈতিক মহলে তিনি তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী-র ঘনিষ্ঠ বলেই পরিচিত। পুলিশি অভিযানের খবর ছড়িয়ে পড়তেই এলাকাজুড়ে শুরু হয় জোর চর্চা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই রামচরিত্র পাসওয়ানের বিরুদ্ধে এলাকায় অবৈধ তোলাবাজি, সাধারণ মানুষকে ভয় দেখানো এবং চাপ সৃষ্টি করার অভিযোগ উঠছিল। সেই অভিযোগের ভিত্তিতেই সোমবার সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।যদিও গোটা ঘটনার বিষয়ে এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কোনও সরকারি বিবৃতি দেওয়া হয়নি। মঙ্গলবার ধৃত তৃণমূল নেতাকে আদালতে পেশ করা হয়।

Social Share or Summarize with AI

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *