Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Bengal Mirror
ASANSOLASANSOL-BURNPUR

সেল আইএসপির জমিতে অবৈধ নির্মাণ বার্নপুরে বুলডোজারে ভাঙা হলো তৃণমূলের দুটি পার্টি অফিস

.. *বেঙ্গল মিরর, বার্নপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* রাজ্যে পালা বদলের পর থেকেই বিভিন্ন এলাকায় বুলডোজার চালিয়ে অবৈধ নির্মাণ ভাঙ্গা হচ্ছে । পশ্চিম বর্ধমান জেলাতেও অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু হয়েছে। শুক্রবার বার্নপুরে বুলডোজার দিয়ে তৃণমূল কংগ্রেসের দুটো পার্টি অফিস ভাঙ্গা হয়। এর মধ্যে একটি বাটা রোড এবং অন্যটি মসজিদ রোডে ছিলো।

সেল আইএসপি বা ইস্কো কারখানা কতৃপক্ষের বক্তব্য, এই দুটি পার্টি অফিস আইএসপি জমি দখল করে অবৈধভাবে বানানো হয়েছিল। এর আগে এই পার্টি অফিসকে ভাঙ্গার নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু পার্টি অফিস গুলি ভাঙ্গা হয়নি। তাই এদিন আইএসপির পক্ষ থেকে এই দুটি পার্টি অফিসকে ভেঙে দেওয়া হলো।সেল আইএসপির তরফে বলা হয়েছে, আইন মেনে নোটিশ পাঠিয়ে এই কাজ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *