ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJAN

বিধায়কের উপস্থিতিতে ঈদুজ্জোহাকে সামনে রেখে বারাবনি থানার শান্তি বৈঠক

*বেঙ্গল মিরর, বারাবনি, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বারাবনি থানার পক্ষ থেকে সোমবার দোমোহানি বাজার একটি বেসরকারি প্রেক্ষাগৃহে শান্তি কমিটির মিটিং বৈঠক করা হয়। এই বৈঠক বারাবনির বিজেপি বিধায়ক অরিজিৎ রায়, আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি ( হিরাপুর) মিহির কুমার দে, বারাবনি থানার ওসি দিব্যেন্দু মুখোপাধ্যায়, বারাবনি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক বা বিডিও শিলাদিত্য ভট্টাচার্য, বারাবনি থানার সেকেন্ড অফিসার জয়ন্ত দুলে সহ অন্যান্যরা।

আসন্ন মুসলিম সম্প্রদায়ের ঈদুজ্জোহা বা কুরবানি নিয়ে এই বৈঠক বারাবনি ব্লকের মুসলিম সম্প্রদায়ের পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের মানুষেরা উপস্থিত ছিলেন। বৈঠকে পুলিশ অফিসাররা এই উৎসবকে কি করা যাবে ও কি করা যাবে তা জানিয়ে দিয়েছেন। তারা আরো বলেন, ঈদুজ্জোহার জন্য সবরকমের নিরাপত্তা ব্যবস্থা করা হবে। প্রসঙ্গতঃ, ২৮ মে বৃহস্পতিবার ঈদুজ্জোহা পালিত হবে। ঐ দিন রাজ্য সরকারের তরফে ছুটি ঘোষণা করা হয়েছে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *