ASANSOLRANIGANJ-JAMURIA

রক্তের চাহিদা পূরণের লক্ষ্যে ইকরার বাসন্তী ক্লাবের বিশেষ উদ্যোগ

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, জামুড়িয়া : গ্রীষ্মকালীন রক্তের চাহিদা পূরণের লক্ষ্যে এবার জামুড়িয়ার ইকরার বাসন্তী ক্লাব নিলো বিশেষ উদ্যোগ। রবিবার ছুটির দিনেই গ্রীষ্মের প্রবল দাবদাহকে উপেক্ষা করে তারা রক্তদান কর্মসূচির আয়োজন করেন। এই নিয়ে তারা দ্বিতীয় দফায় এই রক্তদান কর্মসূচির আয়োজন করলেন, এদিনের এই কর্মসূচির মাঝে হাজির হন জামুরিয়ার সদ্য জয়ী বিধায়ক তথা বিশিষ্ট চিকিৎসক ডাক্তার বিজন মুখার্জি। এদিনের এই কর্মসূচিতে দুর্গাপুর ব্লাড ব্যাংক শাখার পক্ষ থেকে রক্ত সংগ্রহ করা হয়। যেখানে 42 জন তরতাজা যুবক এই গ্রীষ্মকালীন সময়ের রক্তের চাহিদা পূরণের লক্ষ্যে রক্তদানে অংশ নেন। ক্লাবের মুখ্য আয়োজক অর্ণব চ্যাটার্জী ও সুমন চ্যাটার্জী বিশেষভাবে তৎপর হয়ে এই রক্তদান কর্মসূচিকে কার্যকর করতে উদ্যোগ গ্রহণ করেন।

এদিনের এই কর্মসূচিতে উপস্থিত হয়ে বিধায়ক তার ফেসবুক পেজের মাধ্যমে শুভেচ্ছা জানান রক্তদাতা ও ক্লাব সংগঠকদের। তিনি লেখেন ইকড়া অঞ্চলে রক্তদান শিবিরে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। রক্তদান এক মহান মানবিক কাজ, যা অসংখ্য মানুষের জীবন বাঁচাতে সাহায্য করে। সমাজের কল্যাণে যারা স্বেচ্ছায় রক্তদান করেছেন, তাঁদের প্রতি জানাই আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।

আজকের এই অনুষ্ঠানে ঝালমুড়ি বিতরণের পাশাপাশি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীদের প্রীতি সংবর্ধনা দিতে পেরে আমি বিশেষভাবে আনন্দিত। আমাদের ছাত্র-ছাত্রীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাঁদের শিক্ষা, পরিশ্রম ও সাফল্যই সমাজ ও দেশের অগ্রগতির পথ সুগম করবে।আমি সকল পরীক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ ও সফল জীবনের জন্য আন্তরিক শুভেচ্ছা ও আশীর্বাদ জানাই। সমাজসেবামূলক ও শিক্ষামূলক এই ধরনের উদ্যোগ আগামী দিনেও অব্যাহত থাকবে—এই আশা রাখি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *