ASANSOL

আসানসোলে স্বাগত গেট থেকে সরলো ” বিশ্ববাংলা লোগো “, মোতায়েন কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বিভিন্ন এলাকায় প্রশাসনিক উদ্যোগে পুরনো সরকারের প্রতীক ও নির্মাণ সরানোর একাধিক ঘটনা সামনে আসছে। সেই আবহেই এবার পশ্চিম বর্ধমান জেলার ১৯ নং জাতীয় সড়ক থেকে কালিপাহাড়ি মোড়ে আসানসোলে শহরের প্রবেশদ্বারের স্বাগত গেট থেকে সরানো হল ‘বিশ্ববাংলা’ লোগো। সেই লোগোর নিচে লেখা ছিলো ” ভ্রাতৃত্বের শহর মঙ্গলবার বিকেল প্রায় সাড়ে চারটে নাগাদ কালীপাহাড়ি এলাকায় আসানসোল শহরের স্বাগত গেটে প্রশাসনের পক্ষ থেকে এই লোগো সরানোর কাজ করা হয়। জানা গেছে, গেটের উপর লাগানো বিশ্ববাংলা লোগো খুলে ফেলার সময় এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল।

এলাকায় মোতায়েন করা হয়েছিলো কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। বিশাল পুলিশ বাহিনী নিয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের একাধিক পুলিশ আধিকারিকরাও এলাকায় ছিলেন। একটি বিশালাকার ক্রেন দিয়ে গেটের মাথায় লাগানো লোগো সরিয়ে, তা নিচে নামিয়ে প্রশাসনের তরফে পুরো কাজটি নজরদারির মধ্যেই শেষ করা হয়।এদিন এই লোগো যখন খুলে ফেলার কাজ করা হচ্ছিলো, তখন সেখানে বিজেপির যুব মতো নেতা রাহুল সিং সহ অন্যান্যরা ছিলেন। এই প্রসঙ্গে রাহুল সিং বলেন, গত কয়েক দিন ধরে ঐ গেটে লাগানো লোগো নড়ছিলো।

তাই আমরা সেটা খুলে ফেলার জন্য আসানসোল পুরনিগমের বোরো অফিসে আবেদন করি। রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালকেও তা জানানো হয়েছিলো। এদিন তা খুলে ফেলা হয়েছে। উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন জেলায় বিদায়ী তৃণমূল সরকারের আমলে ব্যবহৃত বিশ্ব বাংলা লোগো সরানো বা ভেঙে ফেলার ঘটনা নজরে এসেছে। রাজনৈতিক মহলে এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *