ASANSOL-BURNPUR

তিনদিনের মধ্যে উচ্ছেদের নোটিশ বার্নপুরে সেল আইএসপির টাউন অফিসে দোকানদারদের ঘেরাও, বিক্ষোভ

*বেঙ্গল মিরর, বার্নপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* বার্নপুরের ত্রিবেণী মোড়, বারি ময়দান ও স্টেশন রোডের হকার ও দোকানদারেরা বুধবার সেল আইএসপি বা ইস্কো কারখানার টাউন অফিসের সামনে বিক্ষোভ দেখান। তাদের দাবি, টাউন অফিসের আধিকারিকরা এই এলাকার হকারদের দোকান সরিয়ে নেওয়ার জন্য তিন দিনের সময় দিয়েছেন। এর পাশাপাশি তারা সতর্ক করেছেন যে, তিন দিনের মধ্যে দোকান না সরালে তা বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হবে। এদিন এইসব এলাকার দোকানদাররা প্রতিবাদ জানাতে টাউন অফিসে আসেন। তারা বলেন , আমরা দোকান খালি করতে রাজি আছি।

কিন্তু আমাদের জন্য বিকল্প ব্যবস্থার ব্যবস্থা করতে হবে। দোকানদাররা আরো বলেন , আমাদের মধ্যে কেউ কেউ ২৫ বছর ধরে, কেউ কেউ ৩০ বছর ধরে এইসব এলাকায় দোকান চালাচ্ছেন। তারা প্রশ্ন তোলেন যে, আজ যদি হঠাৎ করে তাদের দোকান সরিয়ে দেওয়া হয়, তাহলে তারা তাদের পরিবার নিয়ে কোথায় যাবেন? এর আগেও বেশ কয়েকবার তাদের নোটিশ দেওয়া হয়েছিলো। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু এবার হঠাৎ করে আমাদেরকে তিন দিনের আল্টিমেটাম দেওয়া হয়েছে। তাই আমরা এদিন টাউন অফিসে এসে কর্তৃপক্ষের কাছে বিকল্প ব্যবস্থার দাবি জানিয়েছি। সেল আইএসপি কতৃপক্ষ যদি, এই ব্যবস্থা করতে না পারে, অন্যথায়রা আমরা পরিবার নিয়ে রাস্তায় নামবো। বৃহত্তর আন্দোলন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *