ASANSOL

আসানসোল পুরনিগমের সচিবের সঙ্গে সাক্ষাতে বিজেপি বিধায়ক, পরিসেবা ঠিক রাখা নিয়ে আলোচনা

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল উত্তর বিধানসভার বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বুধবার দুপুরে আসানসোল পুরনিগমে আসেন। তিনি আসানসোল পুরনিগমের সচিব বা সেক্রেটারির কৃষ্ণেন্দু মন্ডলের সঙ্গে দেখা করেন। তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। প্রসঙ্গতঃ, আসানসোল পুরনিগমে এই মুহুর্তে পুর কমিশনার নেই। পুর সচিব আপাততঃ একইসাথে পুর কমিশনারের পদ সামলাচ্ছেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিজেপি বিধায়ক বলেন, বিধায়ক হিসেবে আমি প্রথমবারের মতো আসানসোল পুরনিগমে পুর সচিব ও কমিশনারের সঙ্গে দেখা করতে এসেছি।

তিনি আরো বলেন, গত কয়েকদিন ধরে আসানসোল পুরনিগমের পুর পরিষেবা বিঘ্নিত হওয়ার বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে। বিধায়ক বলেন, পুর পরিসেবায় এই বিঘ্ন হওয়াটা সাধারণ মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে৷ সরকারের অংশ হিসেবে আমি এই পরিস্থিতি বেশিদিন চলতে দিতে পারিনা। তিনি বলেন, পুরনিগমকে অবশ্যই জনগণকে নাগরিক সুবিধা প্রদান করতে হবে। এদিনের বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এদিনের বৈঠকে আমি কমিশনারের কাছে দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো-টলারেন্স নীতির কথা বলেছি। হটন রোডে অবৈধ দখল এবং যানজটের সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, প্রতিটি বিষয় সরকারের নজরে রয়েছে। এই সমস্ত বিষয়ে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে। সরকার কোনো বিষয়ে তাড়াহুড়ো করতে চায় না। সবকিছু আস্তে আস্তে করা হবে।

Social Share or Summarize with AI

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *