ASANSOL-BURNPUR

ফোনে প্রাণনাশের হুমকি বিজেপি নেতাকে, থানায় অভিযোগ দায়ের

বেঙ্গল মিরর, বার্নপুর ও আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের আবহে বিজেপির এক নেতাকে ফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল। আসানসোল সাউথ (২) মণ্ডলের বিজেপির সাধারণ সম্পাদক ব্রিজেশ কুমার ভার্মা বৃহস্পতিবার দাবি করেছেন, গত ২৬ মে মঙ্গলবার বিকেলের পরে একাধিক অজ্ঞাত নম্বর থেকে তাঁকে লাগাতার হুমকি ফোন করা হচ্ছে। তাকে প্রাণনাশের উদ্দেশ্যেই এই হুমকি দেওয়া হচ্ছে। ব্রিজেশ কুমার ভার্মার অভিযোগ, প্রথমে তিনি মঙ্গলবার বিকেলে অচেনা নম্বর থেকে ফোন আসে। প্রথমে তিনি সেই ফোন এড়িয়ে গেলেও পরে প্রায় ৪০ থেকে ৫০টি কল আসার পর একটি ফোন রিসিভ করেন। সেই সময় ফোনের ওপার থেকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়। তাঁকে “ঠিকানা লাগিয়ে দেওয়ার” হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এমনকি রাস্তায় ফেলে দেওয়া হলেও কেউ জানতে পারবে না বলেও হুমকি দেওয়া হয় বলে দাবি বিজেপি নেতার।

তিনি বলেন, ফোন করা ঐ ব্যক্তি এক ব্যক্তির নাম উল্লেখ করে দাবি করে যে সেই ব্যক্তিই তাঁর নম্বর দিয়েছে। যদিও পুরো ঘটনার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলেই মনে করছেন ব্রিজেশ ভার্মা। তাঁর দাবি, রাজনৈতিক পালাবদলের পর অনেকেই নিজেদের রাজনৈতিক অবস্থান বদল করে এখন বিজেপির নাম ব্যবহার করছে। তারা সংগঠনের অভ্যন্তরে বিভ্রান্তি তৈরির চেষ্টা চলছে।এই হুমকি ফোন পাওয়া পরে মঙ্গলবার রাতে তিনি হিরা থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ প্রশাসন দ্রুত অভিযোগ গ্রহণ করে তদন্ত শুরু করেছে বলে জানান বিজেপি নেতা। ঐ বিজেপি নেতার ফোন আসা কল ডিটেলস খতিয়ে দেখা হচ্ছে বলেও পুলিশ সূত্রে খবর।এছাড়াও বিজেপি নেতা বিষয়টি দলের শীর্ষ নেতৃত্বকে জানিয়েছেন।

আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক তথা রাজ্যের অগ্নিমিত্রা পালকেও অভিযোগের কপি ও কলের তথ্য পাঠানো হয়েছে বলে জানান ব্রিজেশ ভার্মা।তবে হুমকিতে তিনি ভীত নন বলেই দাবি করেছেন। তাঁর কথায়, ১৫ বছর আগে যেমন ভয় পাইনি, এখনও পাই না। সমাজের জন্য কাজ করেছি, কাউকে ভয় দেখানোর রাজনীতি করিনি। এখন দলেরই সরকার রয়েছে।হিরাপুর থানার পুলিশ জানায়, অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করে দেখা হচ্ছে।

Social Share or Summarize with AI

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *