PANDESWAR-ANDAL

পান্ডবেশ্বরে চাঞ্চল্য বাসের ছাদ থেকে অবৈধ কয়লার বস্তা মাথায় পড়ে আহত ঝালমুড়ি বিক্রেতা

*বেঙ্গল মিরর, পান্ডবেশ্বর, রাজা বন্দোপাধ্যায়ঃ* বাসের ছাদ থেকে অবৈধ কয়লার বস্তা মাথায় পড়ে গুরুতর আহত হলেন এক ঝালমুড়ি বিক্রেতা। ঘটনাটি ঘটেছে শনিবার ৮ টা ১৫ মিনিট নাগাদ পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর থানার ফুলবাগান মোড়ে। আহত ঝালমুড়ি বিক্রেতার নাম গোপাল স্বর্ণকার। তার মাথায় ও পায়ে চোট লাগে।ঘটনা প্রসঙ্গে জানা গেছে, পাণ্ডবেশ্বর রেল গিরিডাঙ্গা পাড়ার বাসিন্দা গোপাল স্বর্ণকার প্রতিদিনের মতো শনিবার সকালে ফুলবাগান মোড়ে ঝালমুড়ি বিক্রি করছিলেন।

একটিবাসের সামনে গিয়ে ঝাল মুড়ি বিক্রি করার সময় হঠাৎই বাসের ছাদ থেকে কয়লার বস্তা তার মাথার মধ্যে পড়ে যায়। এর ফলে তিনি গুরুতর আহত হন l আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। সেখানে তার চিকিৎসা হয়।ঐ ঝালমুড়ি বিক্রেতা বলেন, ঐ বাসের ছাদে বেআইনি কয়লার বস্তা নিয়ে যাওয়া। এদিন ঐ বাসের সামনে ঝালমুড়ি বিক্রি করছিলাম। আচমকাই একটা বস্তা ছাদ থেকে মাথার উপরে পড়ে।

তবে, ঐ কয়লার বস্তা কার তা তিনি বলতে পারেননি।দীর্ঘ ১৫ বছর পর তৃণমূল সরকার সরে গিয়ে রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে বিজেপি সরকার l রাজ্যের সরকারের পরিবর্তন হলেও কয়লা চোরদের দাপট এখনো কমেনি l তা একবার স্পষ্ট এই ঘটনায়। বাসের ছাদের মধ্যে এই অবৈধ কয়লা পাচারের সঙ্গে কে বা কারা যুক্ত রয়েছে পুলিশ তা নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। পুলিশ জানায়, গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *