ASANSOLASANSOL-BURNPUR

পিছু হঠলো সেল আইএসপির বুলডোজার বার্নপুরে হকারদের সম্মিলিত প্রতিরোধ, পুনর্বাসনের দাবি

. *বেঙ্গল মিরর, বার্নপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* আন্দোলন আগে থেকেই চলছিলো। এবার শেষ পর্যন্ত বার্নপুরে হকারদের সম্মিলিত প্রতিরোধের সামনে সেল আইএসপি ম্যানেজমেন্ট বা ইস্কো কারখানা কতৃপক্ষকে পিছু হঠতে বাধ্য হলো। সোমবার সেল আইএসপি কতৃপক্ষ বুলডোজার নিয়ে উচ্ছেদ অভিযানে এসেছিল। কিন্তু সেই উচ্ছেদ অভিযান মাঝপথে শেষ করে ফেরত চলে যেতে বাধ্য হন আইএসপির আধিকারিকরা। এই বিষয়ে আইএসপির এক আধিকারিকের সাথে কথা বলা হলে তিনি জানান যে তার পক্ষে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়। কারণ তিনি তার জন্য মনোনীত নন। তিনি শুধু বলেন, আমারা সেল আইএসপি ম্যানেজমেন্টের নির্দেশে এখানে বেআইনি দখলদারি উচ্ছেদ করতে এসেছিলাম।

কিন্তু মানুষেরা এখানে বিরোধীতা করেন ও বিক্ষোভ দেখান। তাই আপাতত এখানে উচ্ছেদ অভিযান করা হচ্ছে না।অন্যদিকে, সিপিএম নেত্রী শিল্পী চক্রবর্তী বলেন, বার্নপুর সেল আইএসপির আধুনিকীকরণ হচ্ছে এটি অত্যন্ত খুশির ব্যাপার। কিন্তু যারা এখানে কয়েক দশক ধরে ব্যবসা করছে যাদের জমির উপর এই কারখানাটি গড়ে উঠেছে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। এটি চলতে পারেনা। তিনি আরো বলেন, এখানকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্র পাল রবিবার এখানে এসেছিলেন।

কিন্তু তিনি এই গরীব হকারদের সাথে কথা বলার সময় পাননি। আমার পরিষ্কার কথা যতক্ষণ না এই হকারদের অন্য কোথাও জায়গা দেওয়া হচ্ছে এদেরকে সরানো যাবে না। তিনি হকারদের সতর্ক করে দিয়ে বলেন, আপনারা বিজেপি ও বিএমএসের নেতাদের কথায় ভরসা করবেন না। তারা রাজনৈতিক স্বার্থে আপনাদের মধ্যে বিভাজন করার চেষ্টা করবে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *