ASANSOLKULTI-BARAKAR

কুলটির জোড় থেকে উদ্ধার অজ্ঞাতপরিচয়ের দেহ, চাঞ্চল্য এলাকায়

. *বেঙ্গল মিরর, কুলটি, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের কুলটি থানার বড়িরা বা বডরা কবরস্থানের কাছে একটি জোড় বা বড় নালা থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার হয়। মঙ্গলবার সকালের এই মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিন দেহটি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে কুলটি থানায় খবর দেন। ঘটনা জানাজানি হতেই ঘটনাস্থলে কৌতূহলী মানুষের ভিড় জমে যায়।খবর পেয়ে আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি (কুলটি) জাভেদ হুসেন, কুলটি থানার ভারপ্রাপ্ত আধিকারিক অশোক সিনহা মহাপাত্র সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা ঘটনাস্থলে আসেন।

পরে পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।পুলিশ সূত্রে জানা গেছে, এখনও পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৫০ বছর। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করে পুলিশ মৃতের পরিচয় ও মৃত্যুর প্রকৃত কারণ জানার চেষ্টা করছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরেই মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।কুলটি থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে বলে জানা গেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *