Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Bengal Mirror
RANIGANJ-JAMURIA

সময়মতো পঞ্চায়েত অফিস না খোলার অভিযোগে বিজেপির তালাবন্দি, উত্তেজনা

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, জামুড়িয়া : সময়মতো পঞ্চায়েত অফিস না খোলার অভিযোগে বিজেপির তালাবন্দি, উত্তেজনা তপসি পঞ্চায়েতেজামুড়িয়া বিধানসভা এলাকার তপসি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে বৃহস্পতিবার সকালে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়, যখন বিজেপি কর্মীরা পঞ্চায়েত অফিসের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হন।বিজেপি কর্মীদের অভিযোগ, সরকারি নিয়ম ও নির্ধারিত সময়সূচি অনুযায়ী পঞ্চায়েত অফিস নিয়মিত খোলা হচ্ছে না। এর ফলে সাধারণ মানুষ বিভিন্ন সরকারি পরিষেবা ও জরুরি কাজের জন্য চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বিষয়টি নিয়ে পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে ঊর্ধ্বতন প্রশাসনিক কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ।

বিক্ষোভকারীদের দাবি, প্রশাসনের উদাসীন মনোভাবের কারণেই তারা এই আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হয়েছেন। ঘটনার খবর পেয়ে পঞ্চায়েতের উপপ্রধান বিজয় চক্রবর্তী ঘটনাস্থলে পৌঁছালে তাঁকেও বিক্ষোভের মুখে পড়তে হয়। এ সময় বিজেপি কর্মীরা পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে স্লোগান দিয়ে জবাবদিহির দাবি তোলেন।ঘটনাকে কেন্দ্র করে গোটা পঞ্চায়েত এলাকায় উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের চেষ্টা চালানো হচ্ছে।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *