ASANSOLDURGAPUR

দুর্গাপুরে গ্রেফতার তৃণমূল কংগ্রেসের দুই শ্রমিক সংগঠনের নেতা

*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* দুর্গাপুরে বেসরকারি শিল্প সংস্থা গ্রাফাইট ইন্ডিয়া সঙ্গে যুক্ত তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের দুই শ্রমিক নেতা শেখ রমজান ও কার্তিক রজক ওরফে পিউকে গ্রেফতার করল দুর্গাপুরের কোকওভেন থানার পুলিশ। অভিযোগ, চাকরি দেওয়ার নামে তোলাবাজি, শ্রমিকদের মধ্যে সন্ত্রাসের পরিবেশ তৈরি করা সহ একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে তাঁরা জড়িত ছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, এই অভিযোগগুলির ভিত্তিতে কোকওভেন থানায় একাধিক ধারায় মামলা দায়ের করা হয়।

বৃহস্পতিবার এই দুজনকে গ্রেফতার করা রয়েছে সেই মামলার ভিত্তিতে।শুক্রবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে।থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় ধৃতদের দেখে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখান। ‘চোর চোর’ স্লোগান দেন বিজেপি কর্মীরা । এই ঘটনাকে কেন্দ্র করে আদালত চত্বর ও আশপাশের এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।পুলিশ জানায়, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেফতার করা রয়েছে। অভিযোগ খতিয়ে দেখতে ধৃতদেরকে জেরা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *