ASANSOLDURGAPUR

বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে দুর্গাপুরে মহকুমা শাসকের দপ্তরের র‍্যালি

*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে রবিবার সকালে দুর্গাপুরে মহকুমা শাসকের দপ্তরের উদ্যোগে একটি বর্ণাঢ্য সাইকেল র‍্যালির আয়োজন করা হয়। সকাল ৭টায় মহকুমা শাসকের দপ্তর প্রাঙ্গণ থেকে র‍্যালিটির সূচনা হয়। প্রায় ৬০ জন সাইকেল আরোহী এই র‍্যালিতে অংশগ্রহণ করেন। নারী ও পুরুষ উভয়ের উৎসাহপূর্ণ উপস্থিতিতে র‍্যালিটি প্রাণবন্ত হয়ে উঠে।

পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থা হিসেবে সাইকেলের ব্যবহার জনপ্রিয় করে তোলা এবং সুস্থ জীবনযাপনের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য। উপস্থিত ছিলেন দুর্গাপুরের মহকুমাশাসক প্রণব ঘোষ। তিনি শুধু অনুষ্ঠানে উপস্থিতই ছিলেন না, অংশগ্রহণকারীদের সঙ্গে সাইকেল চালিয়ে এই সচেতনতামূলক কর্মসূচিতে সামিল হন।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *