Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Bengal Mirror
ASANSOLDURGAPUR

রোগীকে না ছাড়ার অভিযোগ দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে ভাঙচুর, একাধিক গ্রেফতার

*বেঙ্গল মিরর,দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* রোগীকে হাসপাতাল থেকে ছুটি না দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজিত জনতার তান্ডব। ব্যাপক ভাঙচুরের ঘটনায় চাঞ্চল্য ছড়াল দুর্গাপুরে। রবিবার রাতে দুর্গাপুরের শোভাপুর সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের।জানা গেছে, প্রায় ১৫ দিন আগে দুর্গাপুরের অমরাবতী কলোনি সংলগ্ন ভ্যাম্বে কলোনির এক বাসিন্দা দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে ওই বেসরকারি হাসপাতালে ভর্তি হন। পরিবারের অভিযোগ, বারবার হাসপাতাল থেকে রোগীকে ছুটি দেওয়ার আবেদন জানানো হলেও হাসপাতাল কর্তৃপক্ষ তাতে সাড়া দেয়নি।

এই অভিযোগকে কেন্দ্র করেই রবিবার রাতে রোগীর আত্মীয়রা হাসপাতালে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠে। এরপর হাসপাতালের বিভিন্ন অংশে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও। ঘটনার পর সামনে আসে হাসপাতালের সিসিটিভি ফুটেজ, যেখানে ভাঙচুরের দৃশ্য ধরা পড়েছে।পুলিশ জানায়, এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একাধিক জনকে গ্রেফতার করা হয়েছে। ঠিক কি কারণে এই ঘটনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *