Wednesday, September 2, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Wednesday, September 2, 2026
Latest:
Bengal Mirror
ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJAN

সালানপুরে পুলিশি অভিযান অবৈধ পাথর খাদান চালানোর অভিযোগে ধৃত ৪,

.. *বেঙ্গল মিরর, সালানপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* রাজ্যে সরকারের পালা বদলের পরেই অবৈধ বা বেআইনি কারবার বন্ধে পুলিশের জোরদার অভিযান শুরু হয়েছে।সরকারের অনুমতি ছাড়াই প্রশাসনের চোখে ধুলো দিয়ে চলছিল সালানপুরের বিভিন্ন এলাকায় বেআইনি পাথর খাদান। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ। ধৃতদের সোমবার আসানসোল আদালতে পাঠানো হয়। এই ঘটনায় আরও এক অভিযুক্ত এখনও পলাতক বলে পুলিশ সূত্রে জানা গেছে।পুলিশ জানায়, রবিবার একটি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ সালানপুর ব্লকের বিভিন্ন এলাকায় আচমকা অভিযান চালায়।

সেখান থেকেই এই চারজনকে গ্রেফতার করা হয়। ধৃতরা হলো রঞ্জিত সিং,বিষম রায়,মধুসূদন মণ্ডল, রাকেশ কুমার সিং ওরফে যোগিন্দর সিং।ধৃত চারজনই সালানপুর ব্লকের বাসিন্দা বলে জানা গেছে। তবে এই চক্রের অন্যতম অভিযুক্ত মিহির ঘোষ নামের এক ব্যক্তি এখনও পলাতক। তার খোঁজে জোর কদমে তল্লাশি শুরু করেছে রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্তদের প্রত্যেকেরই সালানপুর ব্লকের জিৎপুর-উত্তরামপুর পঞ্চায়েতের অন্তর্গত বিভিন্ন অঞ্চলে অবৈধ পাথর খাদান রয়েছে। সরকারি কোন নিয়মনীতি বা অনুমতি ছাড়াই সম্পূর্ণ বেআইনিভাবে এই খাদানগুলি চালানো হচ্ছিল।

এর ফলে একদিকে যেমন সরকারের রাজস্ব ক্ষতি হচ্ছিল, অন্যদিকে পরিবেশের ক্ষতি নিয়েও প্রশ্ন উঠছিল। এই কারবারের গভীরে পৌঁছাতে এবং এই বেআইনি চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখার জন্য ধৃতদেরকে ৭ দিনের হেফাজতে নেওয়ার জন্য পুলিশের তরফে আবেদন জানানো হয়েছে বলে জানা গেছে। ঘটনার তদন্ত জারি রয়েছে। এই ঘটনায় পুলিশ বিভিন্ন ধারায় তিনটি পৃথক মামলায় রুজ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *