Friday, July 24, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Friday, July 24, 2026
Latest:
Bengal Mirror
ASANSOL

সাত দিনের মধ্যে কাটা হবে অবৈধ বিদ্যুৎ সংযোগ, ইসিএলের নোটিশ ঘিরে চাঞ্চল্য, প্রতিবাদ

*বেঙ্গল মিরর, অন্ডাল, চরণ মুখার্জী ও রাজা বন্দোপাধ্যায়ঃ* অন্ডাল থানার অন্তর্গত ইসিএলের পড়াশকোল কোলিয়ারি এলাকায় ইসিএলের বিদ্যুৎ লাইন অবৈধভাবে ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হলো। ইসিএলের তরফে ৭ দিনের মধ্যে সেই সব অবৈধ বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করার নোটিশ দেওয়া হয়েছে। এই নোটিশ পড়তেই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা। মঙ্গলবার সকাল থেকেই কোলিয়ারির সামনে এসে বিক্ষোভে শামিল হন শতাধিক মানুষ। স্থানীয়দের দাবি, ইসিএল তার কোলিয়ারির আশেপাশের ৫ কিলোমিটারের মধ্যে বিদ্যুৎ এবং জল সরবরাহ করবে এমনটাই ইসিএলের তরফে বহুদিনের নিয়ম রয়েছে।

স্থানীয় বাসিন্দারা আরো বলেন, বহু বছর ধরে তারা ইসিএলের বিদ্যুৎ ব্যবহার করে আসছেন। এদিন হঠাৎ করে ইসিএল এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পরিকল্পনা নিয়েছে। তা করা হচ্ছে বিকল্প ব্যবস্থা না করেই। এলাকার বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছে বিজেপি নেতৃত্ব। তারা এদিন এলাকার বাসিন্দাদের সঙ্গে বিক্ষোভে সামিল হন। বিজেপির পাণ্ডবেশ্বরের মন্ডল ২ র সহসভাপতি বিনোদ কুমার মিস্ত্রি বলেন, নিয়ম অনুযায়ী কোলিয়ারির আশেপাশের পাঁচ কিলোমিটারের মধ্যে ইসিএল বিদ্যুৎ ও জল বিনামূল্যে পরিষেবা দেবে ইসিএল। কিন্তু এদিন হঠাৎ করে ইসিএল তার নিজেদের ক্ষতি ঢাকতে এলাকার মানুষের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে উদ্যোগে হয়েছে। বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে নোটিশ। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। তিনি আরো বলেন, এদিন শুধুমাত্র ধর্ণা ও বিক্ষোভ প্রদর্শন করা হলো। আগামী দিনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে এলে বৃহত্তর আন্দোলনে নামবে সাধারণ মানুষ। পাশে আমরা থাকবো। তিনি হুমকি দিয়ে বলেন, ইসিএলের যেভাবে এখানে লোক দিয়ে নোটিশ লাগিয়েছে, সেভাবেই লোক পাঠিয়ে সেই নোটিশ ইসিএলকে খুলে নিয়ে যেতে হবে।এই নিয়ে ইসিএলের কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *